চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শেষ ম্যাচে নামার আগে যে বার্তা দিলেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ জয়ের পর আবারও কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দারুণ একটি বছর কাটাচ্ছেন আর্জেন্টিনা দলের সদস্যরা। দারুণ সময় দেশটির সমর্থকদেরও। ২০২৬ বিশ্বকাপ ঘিরে চলছে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দৌড়। বুধবার নামতে চলেছে আর্জেন্টিনা। বছরের শেষ ম্যাচ তাদের। তার আগে বিশেষ বার্তা দিলেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৬ বছর অপেক্ষার পর বড় শিরোপার দেখা পান মেসি, ২০২১ সালে কোপা আমেরিকার মাধ্যমে। অবসান হয় তার শিরোপা খরার। পরের বছর কাতারে আসে মাহেন্দ্রক্ষণ। ৩৬ বছর পর দেশকে জেতান বিশ্বকাপ। পরের বছর আবার কোপা আমেরিকা জয়।

বছরের শেষ ম্যাচে নামার আগে ৩৭ বর্ষী মহাতারকা দিয়েছেন বিশেষ বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অবিস্মরণীয় আরেকটি বছরের শেষ। বছরের শেষ খেলায় সবার সাথে একত্র হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।’

লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষ ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসিরা বুধবার অতিথ্য দেবেন পেরুকে। আলবিসেলেস্তেদের মাঠ লা বোমবোনেরায় বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ২০২৫ সালে শুরুতে ইন্টার মিয়ামির হয়ে নামবেন। সেখানে লিগ কাপ, কনক্যাকাফ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য লড়বেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিকনকাকাফমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT