চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারা আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

 

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের প্রায় এক বছর পর নিজ দেশের সমালোচকদের নিয়ে মুখ খুলেছেন লিওনেল মেসি। কীভাবে সমালোচকদের চুপ করিয়ে দেন, সেটিও জানিয়েছেন।

এলএম টেনকে অনেকেই বিশ্বকাপ জেতার আগে ইতিহাসের সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করতে শুরু করেছিলেন। পেলে এবং ম্যারাডোনার মতো কিংবদন্তিদের পাশেও অনেকে তাকে দাঁড় করাতেন। আর্জেন্টাইনদের কাছ থেকে এখন তিনি যে ভালোবাসা পান, সেটি ফুটবলের বিশ্বআসরে শিরোপা জেতার ফল।

যদিও বিশ্বকাপ জয়ের আগের বছরগুলোতে সমালোচনায় বিদ্ধ হয়েছেন ৩৬ বর্ষী ফুটবলার। খোলামেলাভাবেই সেই কষ্টের কথা সাক্ষাৎকারে নিজের মুখেই বলেছেন।

‘আমার খারাপ সময় ছিল। আমার পরিবার এবং আমাকে যারা ভালোবাসে, তারাও সমালোচনা করেছে। সমালোচকরা এ প্রজন্মের খেলোয়াড়দের প্রতি খুব অন্যায় আচরণ করেছিল। তারা আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে। আজ ৯৫ কিংবা ১০০ শতাংশ আর্জেন্টাইন আমাকে ভালোবাসে এবং এটি সুন্দর এক অনুভূতি।’

ক্লাব ফুটবলে মেসির ক্যারিয়ার অর্জন আর রেকর্ডে ভরপুর। বার্সেলোনার জার্সিতে অনেকবার পেয়েছেন শিরোপার স্বাদ। আটবার হাতে তুলেছেন ব্যালন ডি’অর। জাতীয় দলের হয়ে কিছুতেই মিলছিল না শিরোপার দেখা। ২০২১ সালে কোপা আমেরিকা জিতে কেটেছিল সেই খরা। এরপর গত বছর কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আলবিসেলেস্তেদের চ্যাম্পিয়ন বানানোর নায়ক হন আর্জেন্টাইন মহাতারকা। সৃষ্টিকর্তার প্রতি তাই প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।

Reneta

‘বার্সেলোনার সঙ্গে ক্লাব এবং ব্যক্তিগত পর্যায়ে সবকিছু অর্জন করায় আমি ভাগ্যবান। একমাত্র বিশ্বকাপটাই আমাকে এড়িয়ে যাচ্ছিল। খুব কম খেলোয়াড়ই আছেন, যারা বলতে পারেন যে, বিশ্বকাপ শিরোপা তাদের আছে। সবকিছু অর্জন করেছি। তাদের একজন হতে পারায় ঈশ্বরকে ধন্যবাদ।’

সাক্ষাৎকারে ইন্টার মিয়ামি ফরোয়ার্ড স্বীকার করেছেন যে, ইউরোপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগগুলোর তুলনায় মেজর লিগ সকার অবস্থানগত ও মানের দিক থেকে নিচে রয়েছে। তবুও আসন্ন কোপা আমেরিকায় জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দিতে চান আর্জেন্টাইন মহাতারকা।

‘মানগতভাবে দিক থেকে নিচে থাকা একটা লিগে খেলতে গিয়েছি, এ ব্যাপারে আমি সচেতন। আমি আগেও বেশ কয়েকবার এমনটা বলেছি। এটাই বাস্তবতা। যতক্ষণ আমি মনে করি ঠিকঠাক আছি অবদান রাখতে পারি, ততক্ষণ জাতীয় দলের প্রতিনিধিত্ব করবো। ’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT