চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি মাঠে আহত, চিকিৎসা নিচ্ছেন, ফুটবল মাঠে আহত খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর চোটে পড়া লিওনেল মেসি দ্রুতই মাঠে ফেরার আশার বাণী শুনিয়েছিলেন। যদিও আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে মিলেছে দুঃসংবাদ। ডানপায়ের গোড়ালিতে লিগামেন্টের চোট ধরা পড়ায় অনির্দিষ্টকালের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।

ইন্টার মিয়ামির পক্ষ থেকে এলএম টেনের চোট নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘শারীরিক পরীক্ষার পর লিও মেসির ডান পায়ের গোড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও তার অবস্থার উন্নতির ভিত্তিতে বোঝা যাবে, অধিনায়ককে কবে খেলায় পাওয়া যাবে। ’

মেসির অবশ্য গোড়ালিতে অস্ত্রোপচার করানোর প্রয়োজন নেই বলেই নিশ্চিত করেছে মিয়ামি। হাড়ে তিনি কোনো আঘাত পাননি। ইতিমধ্যেই আর্জেন্টাইন অধিনায়ক পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। সামনের দিনগুলোতে মিয়ামির ঠাঁসা সূচি থাকলেও দলেও সেরা তারকাকে ছাড়াই দলটিকে খেলতে হবে।

কোপা আমেরিকার শিরোপার নির্ধারণী ম্যাচে বলের দখল নিতে গিয়ে ৬৪ মিনিটে ভারসাম্য হারিয়ে পড়ে যান মেসি। পরে চোট নিয়ে হেঁটে মাঠ ছাড়েন এবং ডাগআউটে ফিরে কান্নায় ভেঙে পড়েন।

আবেগে ভেঙে পড়া আর্জেন্টাইন মহাতারকা বেঞ্চে বসে চোখের জল ধরে রাখতে পারেননি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পরিণতি যেন কিছুতেই মানতে পারছিলেন না।

যদিও বেদনাদায়ক সেই ঘটনার পর আনন্দের সমাপ্তির স্বাদ পান এলএম টেন। আর্জেন্টিনার রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয় উদযাপন করেন। গোড়ালিতে ব্যথা নিয়েই মেসি সতীর্থদের সাথে আবেগী উদযাপন করেছেন, আলবিসেলেস্তেদের হয়ে আরেকটি শিরোপা উঠেছে তার হাতে। ব্যাক টু ব্যাক কোপা শিরোপা, মাঝে বিশ্বকাপ জয় তো আছেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ানিচোটমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬

আজ ২২ শ্রাবণ: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬

দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আগস্ট ৬, ২০২৬

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT