চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে এক ম্যাচ খেলতে ১৮০ কোটি নিচ্ছে মেসিদের আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলের পর লিওনেল মেসিদের উদযাপন

দিন তিনেক আগে ভারতীয় ফুটবলের জন্য সুখবর দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। তবে কেবল লিওনেল মেসিদের আসার জন্যই কেরালা রাজ্য সরকারের বড় অঙ্কের অর্থ খরচ হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, কেরালায় এক ম্যাচ খেলে ১৩০ কোটি রুপি নিচ্ছে আর্জেন্টিনা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০ কোটি টাকা। ম্যাচের ভেন্যু কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে পছন্দের শীর্ষে। প্রীতি ম্যাচটিতে কিংবদন্তি মেসির খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ডিসেম্বরেই আর্জেন্টিনার ১৩০ কোটি রুপি পরিশোধ করেছে ভারত। এরপর আসছে অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে ভারত সফরের জন্য কাজ শুরু করে আলবিসেলেস্তেদের অ্যাসোসিয়েশন।

Banglabid

কেরালায় কোন দলের বিপক্ষে খেলবেন মেসিরা সেটি জানতে অপেক্ষা করতে হচ্ছে। সম্ভাব্য প্রতিপক্ষ মরক্কো, জাপান, কোস্টারিকা বা অস্ট্রেলিয়া হতে পারে। আর্জেন্টিনার চাওয়া ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০এ আছে এমন কোন দলের বিপক্ষে খেলা।

এটি ২০১১ সালের পর আর্জেন্টিনার ভারতে দ্বিতীয় সফর। সেসময় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনা জাতীয় দলের পর ব্যক্তিগত সফরে ভারতে আসার কথা রয়েছে লিওনেল মেসির। ডিসেম্বরে ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া’ নামে তিনদিনের একটি সফর করবেন মেসি। বিশ্বজয়ী মহাতারকা কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি সফর করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআর্জেন্টিনাকেরালাভারতমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT