চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান অবস্থানে আসার জন্য ছোটবেলায় চেষ্টাই করেননি মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২৫, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাবের হয়ে আলো ছড়িয়ে প্রথমে সবার নজরে এসেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বজয়ী লিওনেল মেসি। ক্যারিয়ার ব্যক্তিগত অর্জনে ভরপুর থাকলেও দেশের হয়ে কিছু জিততে পারছিলেন না। চড়াই-উৎরাই পেরিয়ে সাফল্য ধরা দিয়েছে মহাতারকার জাতীয় দল জীবনেও। এ অবস্থানে আসার জন্য ছোটবেলায় তেমন কোনো চেষ্টা ছিল না মেসির।

সোমবার ৩৭ বছরে পা দিয়েছেন মেসি। এখন কোপার শিরোপা ধরে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রে লড়ছেন। জন্মদিন উপলক্ষে স্বদেশি সংবাদমাধ্যমে দিয়েছেন একান্ত সাক্ষাৎকার। জানিয়েছেন, বর্তমান অবস্থানে আসার পেছনের কাহিনী।

জোয়ান পাবলো ভারস্কায়ের সাথে আলাপচারিতায় মেসি বলেছেন, ‘আমার কাছে এটা পরিষ্কার যে, এভাবে আমার জন্মগ্রহণ করা ছিল ঈশ্বরের নিজের পছন্দের। তিনি আমাকে এমন জীবন উপহার দিয়েছে। আর সেই উপহারের সঠিক ব্যবহার করার শুধু চেষ্টাই করেছি। নিজের মধ্যে সর্বোচ্চটা বের করার যথাসাধ্য চেষ্টা করেছি। সত্যি বলতে, এখন আমি যে পর্যায়ে আছি, এরজন্য ছোটবেলায় আমি তেমন কোনো চেষ্টাই করিনি।’

‘ছোটবেলা থেকে আমি ভিন্নরকম ছিলাম। মানুষ আমাকে দেখতে আসত। সেটা আমি বুঝতাম না, কিন্তু যখন বুঝলাম দেখলাম আমার বয়স বাড়তে শুরু করেছে। আমি বুঝতেই পারিনি কখন এটা অনুভব শুরু করেছি।’

কাতার বিশ্বকাপজয়ী মহাতারকা কথায়, ‘যখন আমার বয়স ৩ অথবা ৪, তখন আমি বিশ্বকাপ বা অন্যান্য আসর সম্পর্কে অবগত ছিলাম না। আমি খেলতাম, কারণ বল ভালোবাসতাম। এটা আমার শখ ছিল। আমি সবসময় বল নিয়ে সময় কাটাতাম এবং কারও জন্য অপেক্ষা করতাম আমার সাথে খেলার। অন্যান্য আর্জেন্টাইনের মতো ছোট থেকে আমিও ফুটবল ভালোবাসি। আমি মজা করতে ভালোবাসি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইউএসএকাতার বিশ্বকাপ ২০২২কোপা আমেরিকা ২০২৪মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুলাই ৫, ২০২৬

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT