চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সহকারী কোচ’ মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাইয়ে ইকুয়েডর ম্যাচে অস্বস্তির কারণে ৭৮ মিনিটে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। ছিলেন না বলিভিয়া ম্যাচে আর্জেন্টিনার দলে। তবে ডাগআউটে দেখা মিলেছে বিশ্বজয়ী কিংবদন্তির। সতীর্থদের অনুপ্রেরণা জোগাতে ম্যাচটিতে সহকারী কোচ হিসেবেই নাম লেখান আর্জেন্টাইন মহতারকা।

স্কোয়াডে না থাকা খেলোয়াড়দের সাইডলাইনে থাকার নিয়ম নেই ফিফার। ডাগআউটে জায়গা নেয়ার জন্য অবশ্য মেসিকে ফিফা থেকে অনুমতি নিতে হয়েছিল। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, বলিভিয়া ম্যাচে স্কালোনির দলে না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সহকারী কোচ হিসেবে ডাগআউটে থাকার জন্য লিখিত আবেদন করেন মেসি। পরে ফিফা অফিশিয়ালে তাকে সাইডলাইনে থাকার অনুমতি দেয়।

লাপাজে এনজো ফের্নান্দেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেসের গোলে বলিভিয়াকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। এর আগে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় মেসির দল।

ইকুয়েডর ম্যাচে মাঠ ছাড়ায় বিষয়ে মেসি বলেছেন, ‘আমি একটু ক্লান্ত ছিলাম। তাই এমনটা হয়েছে, আমি বাইরে গিয়েছিলাম। অবশ্য আমি ম্যাচের সময় শেষবারের মতো বেরোচ্ছি না।’

তবে মেসিকে দলে পাওয়ার বিষয়ে আশাবাদী ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো। আশা রাখছেন, মেজর লিগ সকারে শনিবার আটলান্টার বিপক্ষে এ মহাতারকাকে পুরোদমে প্রস্তুত পাবেন। ৩৬ বর্ষী মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর আলোচনার তুঙ্গে থাকা ক্লাবটি প্লে-অফের চূড়ান্ত পর্ব থেকে মাত্র ছয় পয়েন্ট পিছিয়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটলান্টাআর্জেন্টিনাইন্টার মিয়ামিকার্লোসফিফাবলিভিয়ামেসিলা পাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT