চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ৩৮তম জন্মদিনে ‘কখনোই ভাঙতে না চলার’ মতো ৫ রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৪, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল খেলছেন, আর্জেন্টিনা জার্সিতে, খুশি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ডের বরপুত্র বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার রোজারিওতে জন্মের পর ফুটবলের হাতেখড়ি হয়েছে স্পেনে। তবে জন্মস্থান আর্জেন্টিনাকে ভুলে যাননি মহাতারকা। সুযোগ থাকার পরও স্পেনের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব না করে বেছে নেন জন্মভূমিকেই।

সাউথ আফ্রিকায় হওয়া বিশ্বকাপে স্পেন যখন শিরোপা জেতে, কিছুটা আক্ষেপে পুড়তে থাকতে পারেন মেসি! স্পেনের হয়ে খেললে সেটি যে হতো তার বিশ্বকাপ জয়ের ক্ষণ। বিশ্বজয়ের কাঙ্ক্ষিত সাফল্য দেরিতে হলেও ধরা দিয়েছে মেসির কাছে, কাতার বিশ্বকাপে। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বজয়ী করেছেন। একে একে জাতীয় দলে সব অধরা শিরোপাও ধরা দিয়েছে মহাতারকার কাছে। ৩৬ বছর বয়সে কাতার বিশ্বকাপ জয়ী মেসির ৩৮তম জন্মদিন মঙ্গলবার।

ফুটবলবিশ্ব মহাধুমধামে পালন করছে লিওনেল মেসির জন্মদিন। শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে লড়ছেন মেসি। জন্মদিনেই পৌঁছে গেছেন শেষ ষোলোর লড়াইয়ে। তার জন্মদিনে দেখে নেয়া যাক কখনোই ভাঙতে না চলা হিসেবে আলোচনায় থাকা এবং তার জীবনের সেরা পাঁচটি রেকর্ড।

বিশ্বকাপে দুবার গোল্ডেন বল: মেসি ফিফার ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি দুবার বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন। ২০১৪ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার পর ২০২২ বিশ্বকাপেও সেরা খেলোয়াড়ের তকমা পান তিনি।

বার্সেলোনার হয়ে সর্বাধিক গোল: ২০০৪-২০২১ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে খেলেছেন মেসি। এসময় ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। একটি ক্লাবের হয়ে এত গোল আর কোন খেলোয়াড় করেননি।

রেকর্ড ৮ ব্যালন ডি’অর জয়: বিশ্বজয়ী মেসি মোট ৮ বার ব্যালন ডি’অর জিতেছেন। ইতিহাসে আর কোন খেলোয়াড় এত ব্যালন ডি’অর জেতেনি। ২০০৯, ১০, ১১ ও ১২- টানা চারবার পুরস্কারটি জিতেছেন। এরপর ২০১৫, ২০১৯, ২০২১ এবং সবশেষ ২০২৩ সালে পুরস্কারটি হাতে ওঠে তার। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর আছে পাঁচটি।

Reneta

এক বছরে সর্বাধিক ৯১ গোল: লিওনেল মেসি এক মৌসুম বছরে সর্বাধিক ৯১ গোল করেছেন, যা অনন্য রেকর্ড। ২০১২ সালে ক্লাব ও দেশের হয়ে সব প্রতিযোগিতা মিলে এই গোলগুলো করেন মেসি, ভাঙেন জার্ড মুলারের রেকর্ডও।

ফুটবলের ইতিহাসে সর্বাধিক অ্যাসিস্ট: মেসির যেমন অসাধারণ সব গোল করার ক্ষমতা রয়েছে, অসাধারণভাবে গোল করানোর ক্ষমতাও রয়েছে ৩৮-এ পা দেয়া মহাতারকার। ক্যারিয়ারজুড়ে সর্বাধিক ৩৬০টি গোলে সহায়তা করেছেন, যা কোন ফুটবলারের খেলাটার ইতিহাসেই সর্বাধিকের রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবার্সেলোনাব্যালন ডি”অরমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT