চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হ্যাটট্রিক, বলিভিয়ার জালে ৬ গোল আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

প্রায় একবছর পর আর্জেন্টিনার মাটিতে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। বলিভিয়ার বিপক্ষে নেমে গোল উৎসব করলেন কিংবদন্তি। দুর্দান্ত হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্টে মেসিময় ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ ধরে রাখল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বুয়েন্স আয়ার্সে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধ পুরোটা ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। প্রথম অর্ধে তিন গোল করেন মেসিরা। লৌতারো মার্টিনেজের পাসে মেসির বাঁ-পায়ের শটে ১৯ মিনিটে লিড পায় আর্জেন্টিনা।

৪৩ মিনিটে আবারও মেসি-মার্টিনেজ জুটি। এবার গোল করেন মার্টিনেজ। মাঝমাঠ থেকে বল পেয়ে ডি-বক্সের ঢুকে পড়েন মেসি। সেখানে থাকা মার্টিনেজকে পাস দেন অধিনায়ক। বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ইন্টার মিলান ফরোয়ার্ড। বিরতির আগে মেসির আরেকটি দুর্দান্ত অ্যাসিস্টে বল জালে পাঠান জুলিয়ান আলভারেজ। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মেসিবাহিনী। ৬৯ মিনিটে চতুর্থ গোলটি আসে থিয়াগো আলমাদার থেকে। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি আনেন মেসি। পালাসিয়োসের বাড়ানো বলে গোল করতে ভুল করেননি ৩৭ বর্ষী মহাতারকা। দুই মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

শেষপর্যন্ত ৬-০ গোলের বিশাল জয়ে মাঠ ছাড়ে টানা দুরের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলে শীর্ষেই রইল আর্জেন্টিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাবলিভিয়ামার্টিনেজমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:সংগৃহীত

হটস্পট হিসেবে চিহ্নিত ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইবোলা ভাইরাসে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মে ১৭, ২০২৬

শরীরের যেসব সংকেত বলে দিবে লিভারে সমস্যা

মে ১৭, ২০২৬

আলিয়াকে কটাক্ষ করে অনুরাগীর মন্তব্য, উত্তরে যা বললেন অভিনেত্রী

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT