চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জোড়া গোলের পর টাইব্রেকার, কোয়ার্টারে মিয়ামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিগ কাপে এফসি ডালাসের বিপক্ষে পিছিয়ে থেকে শেষদিকে লিওনেল মেসির অসাধারণ ফ্রি-কিকে সমতায় ফেরে ইন্টার মিয়ামি। বিশ্বজয়ীর জোড়া গোলের ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ ব্যবধানে জিতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মিয়ামি। নির্ধারিত সময়ের খেলা ছিল ৪-৪ সমতায়।

টেক্সাসের দ্য টয়োটা স্টেডিয়ামে লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে প্রথমবার একসঙ্গে মাঠে নামেন সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও মেসি। দলটির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে তা আগেই বলেছিলেন মিয়ামি কোচ টাটা মার্টিনো। ৮ গোলের দুর্দান্ত এক ম্যাচের সাক্ষী হয় দর্শক।

ষষ্ঠ মিনিটে সাবেক বার্সা সতীর্থ আলবার পাসে বক্সের বাইরে থেকে জাল কাঁপান মেসি। ৩৭ মিনিটে ডালাসের হয়ে গোল করে সমতা ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো কুইগনোন। তার আট মিনিটের মাথায় আরও একটি গোল করেন তানজানিয়ার বার্নার্ড কামুনগো। ২-১ গোলে পিছিয়ে পড়ে মেসির মিয়ামি।

বিরতির পর আবারও জালের দেখা পেয়ে যায় ডালাস। ফ্রি-কিক থেকে আসা বল জালে জড়ান ২১ বর্ষী আর্জেন্টাইন উইঙ্গার অ্যালান ভ্যালেসকো। ৩-১ গোলে পিছিয়ে পড়ে লিগ কাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়ে মেসির দল।

পরে বেঞ্জামিন ক্রেমাশ্চির গোলে ব্যবধান কমায় সফরকারী মিয়ামি। ৬৫ মিনিটে গোল করেন তিনি। ৬৮ মিনিটে মিয়ামির রবার্ট টেইলর নিজেদের জালেই বল জড়ালে আরও এগিয়ে যায় ডালাস। ৪-২ গোলের লিড নিয়ে জয়ের স্বপ্ন বুনতে থাকে।

নাটক তখনও বাকি ছিল অনেক। ৮০ মিনিটে নিজেদের জালে বল জড়ায় ডালাস, ৪-৩ ব্যবধান হলে জয়ের আশা জাগে মেসি-আলবাদের।

Reneta

সেই আশাকে পূর্ণতা দেন মেসি। ৮৫ মিনিটে চোখ ধাঁধানো ফ্রি-কিকে ৪-৪ সমতা আনেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। শেষপর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকে। প্রথম শটটি নেন মেসি। সফল হন। শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলবাএমএলএসডালাসবুসকেটসমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

Many children are suffering from complications after measles

হাম পরবর্তী জটিলতায় ভুগছে অনেক শিশু

মে ২৪, ২০২৬
সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন

সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন

মে ২৪, ২০২৬
ঈদে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘মাসুদ রানা’

ঈদে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘মাসুদ রানা’

মে ২৪, ২০২৬

তাজ নেহারকে বিশ্বকাপ দলের নেয়ার পক্ষে যা বললেন জ্যোতি

মে ২৪, ২০২৬

২৯ কার্যদিবসের মধ্যে শিশু ধর্ষণ মামলায় একজনের ফাঁসির আদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT