চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিন-থার্টিফার্স্টে বার বন্ধ থাকবে, ‘ফানুস’ ওড়ালে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক কক্ষে বসে বক্তব্য দিচ্ছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না। ঐ দিন বার বন্ধ থাকবে। ২৫ থেকে ৩১ ডিসেম্বর কূটনৈতিক এলাকাতেও নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হবে।

মঙ্গলবার ৫ ডিসেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৪ ডিসেম্বর সকাল থেকে ২৬ ডিসেম্বর সকাল পর্যন্ত গির্জা নিকটবর্তী এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবে। এ সময় ঢাকাসহ সারা দেশের গির্জাগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ থাকবে।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বড়দিন উদযাপন উপলক্ষ্যে চার্চগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে ও সিসি/আইপি ক্যামেরা স্থাপন করা হবে। চার্চগুলোর প্রবেশ পথে ভ্রাম্যমাণ দোকান ও নির্মাণ সামগ্রী থাকলে তা অপসারণ করা হবে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ৯৯৯ নম্বরে কল আসামাত্র যাচাই করে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে৷

মন্ত্রী বলেন, ঢাকাসহ সারাদেশে চার স্তর বিশিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান হবে না। ৭ তারিখের নির্বাচনকে সামনে রেখে এ ধরনের নিরাপত্তা নেয়া হয়েছে। যারা করবেন তারা ইনডোরে করবেন। বাইরে কোনো প্রোগ্রাম করতে দেবো না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়ানো যাবে না। সন্ধ্যা ৬টার পর থেকে সব মোড়ে পুলিশ চেকপোস্ট থাকবে। জোরে মোটরসাইকেল চালাতে পারবে না কেউ। রেসিং করে গাড়ি মোটরসাইকেল চালানো যাবে না।

Reneta

মন্ত্রী জানান, এদিন মাদকের অপব্যবহার বন্ধ করতে নিরাপত্তা বাহিনী তৎপর থাকবে। সেইসাথে থার্টি ফার্স্ট নাইটে সব বার বন্ধ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপত্তা ব্যবস্থাবড়দিন-থার্টিফার্স্টস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT