চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির আল আহিলে গেলেন চেলসির মেন্ডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২৯, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
চেলসির গোলরক্ষক মেন্ডি সৌদির আল আহিলে যোগ দিতে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একসময় ইউরোপ মাতানো রোনালদো-বেনজেমাদের পথ অনুসরণ করে সৌদি প্রো লিগে গেলেন এডুয়ার্ডো মেন্ডি। আল আহিলে যোগ দিয়েছেন চেলসির সেনেগালিজ গোলরক্ষক। তিন বছর চেলসিতে থাকার পর জেদ্দার ক্লাবটির সাথে চুক্তি করেছেন তিনি।

মেন্ডি ২০২০-২১ মৌসুমে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ১০৫ ম্যাচে ৪৯টি ক্লিনশিট রেখে গেলেন ব্লুজদের ডেরায়। ওই মৌসুমে উয়েফার সেরা গোলরক্ষক হয়েছিলেন। ২০২১ সালে ফিফার সেরা গোলরক্ষকও নির্বাচিত হন।

২০২০ সালে ফরাসি লিগ ওয়ানের ক্লাব রেনেসঁ থেকে ব্লুজদের ডেরায় আসেন মেন্ডি। আফ্রিকান নেশন্স কাপে মিশরকে হারানোর ম্যাচে পেনাল্টিতে গুরুত্বপূর্ণ শট ঠেকিয়েছিলেন সেনেগালিজ তারকা।

Banglabid

স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির পক্ষ থেকে মেন্ডি সম্পর্কে বলা হয়েছে, অত্যন্ত পছন্দনীয় ‘একটি চরিত্র’।

‘ফরাসি একটি ক্লাবে ক্যারিয়ার শুরু করে, কয়েকমাস ক্লাব ছাড়া থেকেও মেন্ডি ইউরোপীয় ফুটবলের শীর্ষে উঠেছেন। মাঠে এবং মাঠের বাইরে অত্যন্ত পছন্দনীয় এ মানুষটি ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমাদের ইতিহাসে সর্বদা স্থান করে নিয়েছেন।’

‘তার জন্য এবং সবকিছুর জন্য, আমরা কৃতজ্ঞ। শুভ কামনা, এডো।’

Reneta

এ মৌসুমের দলবদলে ৩১ বর্ষী গোলরক্ষক ব্লুজদের সাবেক এনগোলো কন্তে, কালিদৌ কৌলিবালির পথ অনুসরণ করলেন। রোনালদোর দেখানো পথে সৌদি যাত্রা অনুসরণ করেছেন ফরাসি করিম বেনজেমাসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল আহিলচেলসিচ্যাম্পিয়ন্স লিগমেন্ডিলিড স্পোর্টসসেনেগালসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT