ফুটবল

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন মেন্ডি

মেন্ডি ফুটবল খেলোয়াড় হিসেবে মাঠে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেন্ডি একটি ফুটবল ম্যাচে খেলছেন, তিনি ব্লু জার্সি পরেছেন এবং মাঠে মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন ছয় নারী। দুই বছর ধরে চলতে থাকা এসব মামলা থেকে মুক্তি পেয়েছেন ফরাসি ফুটবলার।

মামলায় অভিযোগ ছিল, ২০২০ সালের অক্টোবরে নিজ বাসায় ২৪ বর্ষী এক নারীকে ধর্ষণ করেছিলেন মেন্ডি। আর ২৯ বর্ষী আরেক নারী অভিযোগ করেছিলেন, দুই বছর আগে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।

সবশেষ এই দুই মামলা থেকে মুক্তি পেয়েছেন ফরাসি ফুটবলার। নির্দোষ রায় শোনার পর নিজেকে ধরে রাখতে পারেননি মেন্ডি। কান্নায় ভেঙে পড়েন আদালত চত্বরেই।

এর আগে আরও চারটি ধর্ষণের অভিযোগ উঠেছিল এ ফুটবলারের বিরুদ্ধে। ২০২১ সালের আগস্টে এসব মামলায় জড়ালে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়। এবার সবগুলো থেকেই মুক্তি মিলেছে ২৮ বর্ষী লেফটব্যাকের।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটিতে যখন সাফল্যের মুখ দেখা শুরু করেছিলেন, তখনই এমন অভিযোগ ওঠে ফরাসি ডিফেন্ডারের বিরুদ্ধে। সেসময় থমকে যায় তার খেলোয়াড়ি জীবন। একের পর এক আসতে থাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। এক পর্যায়ে তার সঙ্গে চুক্তি বাতিল করে পেপ গার্দিওলার দল।

বিষয়:ধর্ষণ প্রিমিয়ার লিগ ফ্রান্স মেন্ডি ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…