বিনোদন

সঞ্জীব স্মরণে গাইবেন চার শিল্পী

সঞ্জীব স্মরণে গাইবেন চার শিল্পী

বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আগামী ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে এই আয়োজন। কনসার্টটির আয়োজক সংগীতদল আজব কারখানা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হেঁটে গেছি বিরান পথে’ শীর্ষক এই কনসার্টে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গান পরিবেশন করবেন চার কণ্ঠশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। প্রয়াত এই শিল্পীর গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানাতেই আয়োজন করা হয়েছে বিশেষ এই সংগীতসন্ধ্যার।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন সঞ্জীব চৌধুরী। তার ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন, ২০ নভেম্বর আজব কারখানার উদ্যোগে অনুষ্ঠিত হবে এই ট্রিবিউট কনসার্ট।

সঞ্জীব স্মরণে গাইবেন চার শিল্পীআয়োজকরা জানিয়েছেন, কনসার্টে প্রবেশের জন্য আর্লি বার্ড টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আর অনুষ্ঠানস্থলে টিকিট সংগ্রহ করলে দিতে হবে ১ হাজার টাকা। আর্লি বার্ড টিকিট কিনতে ০১৫১১২৫৯৫২৫ নম্বরে বিকাশের মাধ্যমে মেক পেমেন্ট করতে পারবেন দর্শকেরা। এ ছাড়া কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে এই নম্বরে। বিকল্প হিসেবে ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে বিকাশের মেক পেমেন্ট অপশনে রেফারেন্স হিসেবে নিজের নাম ও ইভেন্টের তারিখ উল্লেখ করেও টিকিট কাটা যাবে।

সঞ্জীব চৌধুরীর গান, সুর ও সংগীতভাবনাকে নতুন করে স্মরণ করার মধ্য দিয়ে সংগীতপ্রেমীদের জন্য বিশেষ এক সন্ধ্যা হয়ে উঠতে যাচ্ছে ‘হেঁটে গেছি বিরান পথে’।

বিষয়:আজব কারখানা কনসার্ট বাটারনোট ক্যাফে সঞ্জীব চৌধুরী স্মরণে হেঁটে গেছি বিরান পথে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…