নানা সময়ে মিমস এর অনুসঙ্গ হয়ে উঠেন অমিতাভ বচ্চনের মতো তারকাও। সম্প্রতি ভারতে তাকে নিয়ে একটি বুদ্ধিদীপ্ত মিম ফটোকার্ড প্রশংসিত হচ্ছে।
মিমটিতে তার নামকে দুই ভাগে ভাগ করে এক চতুর শব্দখেলা করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে “Ami tabh” যার অর্থ ‘তখন আমি’, এবং সেখানে দেখানো হয়েছে অমিতাভ বচ্চনের তরুণ বয়সের ছবি।

দ্বিতীয় ভাগে আছে “Amit abh” যার অর্থ ‘এখন অমিত’, সেখানে সংযুক্ত করা হয়েছে তার বর্তমান বয়সের ছবি। এই সৃজনশীল শব্দখেলা এবং দু’টি যুগের ছবির সংমিশ্রণ মিমটিকে একদম চমকপ্রদ ও আকর্ষণীয় করেছে।
প্রসঙ্গত, বয়সজনিত কারণে আগের চেয়ে কাজ কিছুটা কমিয়ে দিলেও অভিনয়ে তিনি এখনো নিয়মিত। বেছে বেছে কাজ করছেন। প্রতি রবিবার নিজ বাড়ির আঙ্গিনায় নিয়ম করে এখনো তিনি ভক্ত অনুরাগীদের দেখা দেন।
গত রবিবারেও (১০ আগস্ট) তিনি একইভাবে ভক্ত অনুরাগীদের সাথে দেখা করেছেন। প্রায় ৪০ বছর ধরে মুম্বাইয়ের জুহু এলাকায় নিজের বাসার বাইরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের উপস্থিত হওয়ার ঐতিহ্য চালিয়ে আসছেন, যারা অক্লান্ত পরিশ্রমে তার অপেক্ষায় থাকেন।








