আন্তর্জাতিক

যুক্তরাজ্যের ধনী পরিবারের ৪ সদস্যের কারাদণ্ড

ধনী পরিবারের চার সদস্যের কারাদণ্ডের খবর, ছবি তোলা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ছবি যেখানে চারজন ব্যক্তি একটি সড়কে দাঁড়িয়ে আছেন, একজনের হাতে পানীয় রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাজ্যের সবচেয়ে ধনী পরিবারের চার সদস্যকে চাকরিজীবীদের শোষণের দায়ে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে আদালত। ভারত থেকে যাওয়া শোষিত ওই কর্মীরা তাদের ‘জেনেভা ভিলায়’ কাজ করতেন।

শনিবার ২২ জুন বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাদের বাসায় কাজ করা কর্মীদের শোষণ ছাড়াও মানব পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয় ধনী পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তবে আদালত এই অভিযোগ থেকে তাদের মুক্তি দেয়।

প্রতিবেদনে বলা হয়, প্রকাশ, কমল হিন্দুজা এবং তাদের ছেলে অজয় ও তার স্ত্রী নম্রতাকে একটি সুইস আদালত শোষণ ও অবৈধ কর্মসংস্থানের জন্য দোষী সাব্যস্ত করেছে। পরে তাদের বিরুদ্ধে চার থেকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আসামীদের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা বলছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আদালতের বাইরে বক্তব্য রাখতে গিয়ে আসামিপক্ষের আইনজীবী রবার্ট অ্যাসেল বলেন, ‘আমি হতবাক। আমরা এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে যাচ্ছি।’

ভারত থেকে নিয়ে আসা ওই তিন শ্রমিক তাদের মালিকের বিরুদ্ধে অভিযোগে বলেন, মালিক তাদের ১৮ ঘণ্টার উপরে কাজ করতে বাধ্য করেন। তবে দেশটির শ্রমিক আইন অনুযায়ী তাদের ১০ ভাগের এক ভাগও পারিশ্রমিক দেওয়া হয় না। এছড়াও তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করেন মালিকরা।

বিচার চলাকালীন আইনজীবীরা অভিযোগ করে বলেন, পরিবার তাদের চাকরদের চেয়ে কুকুরের জন্য বেশি ব্যয় করেছে।

হিন্দুজা পরিবারের মালিক হিন্দুজা গ্রুপ, তেল, গ্যাস এবং ব্যাঙ্কিংয়ে একটি বহুজাতিক গ্রুপ। পরিবারটি লন্ডনে র‌্যাফেলস হোটেলেরও মালিক।

বিষয়:ভারত-যুক্তরাজ্য যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…