চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাকবলিত মানুষের পাশে পূর্ণমতি স্টুডেন্ট ফোরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৪
কুমিল্লা, জনপদ
A A

স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে বুড়িচংয়ের অন্যান্য গ্রামের প্লাবিত মতো পূর্ণমতি গ্রামও। এই গ্রামের প্রায় ৯৫ মানুষ শতাংশ মানুষের বন্যাকবলিত।

জানা যায়, গত ২২ আগস্ট গোমতী নদীর বাঁধ ভেঙে পানি ঢুকলে দিশেহারা হয়ে পরে মানুষ। কিছু বুঝে উঠার আগেই বাড়িঘরে পানি ঢুকে পড়ে। ফলে অনেক পরিবার পানবন্দি হয়ে পড়ে। এ এলাকার মানুষ কখনো এতো পানি দেখেনি। পানিবন্দি মানুষদের উদ্ধার কাজে এগিয়ে আসে গ্রামের সেচ্ছাসেবী সংগঠন পূর্ণমতি স্টুডেন্ট ফোরামের (পিএসএফ) সদস্যরা। পাশাপাশি সেচ্ছাসেবকরা গবাদি পশুগুলোকেও নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সাহায্য করে। আকস্মিক এই বন্যায় পিএসএফের সদস্যরা সামাজিক দায়বদ্ধতা থেকেই গ্রামবাসীর প্রতি সর্বোচ্চ দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। অনুদান হতে প্রাপ্ত প্রায় ২ টনেরও বেশি শুকনো ও রান্না করা খাবার আশ্রয়কেন্দ্রের পাশাপাশি পুরো গ্রামে বন্টন করে। এবং মরহুম আব্দুল লতিফ ফাউন্ডেশনের সহযোগিতায় গবাদিপশুর জন্য ৫২৬ টি পরিবারে প্রায় ১ টন গোখাদ্য প্রদান করা হয়। আশ্রয়কেন্দ্রেসহ গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়। প্রায় ১০০০ জনের ফ্রি চিকিৎসার পাশাপাশি ১ লক্ষ টাকার প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

তথ্য ও সেবা প্রদান কেন্দ্র তৈরি করে বন্যার্তদের যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার আহ্বান করা হয়। বন্যার্তদের যোগাযোগের ভিত্তিতে পূর্ণমতি স্টুডন্টে ফোরাম তাদের যথাসম্ভব সহযোগিতা করে।

সেচ্ছাসেবী এই সংগঠনের ইনজামাম উল ইসলাম বলেন, বন্যার পানি কমার সাথে সাথে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার পাশাপাশি গ্রামের বিভিন্ন জায়গায় নতুন করে বৃক্ষরোপন করা হবে।

ডাক্তার সোলেমান হক মিঠু জানিয়েছেন, পিএসএফসের পক্ষ থেকে গ্রামে নিয়মিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা হবে।

এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হওয়ায় দলমত নির্বিশেষে গ্রামের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোমতী নদীর বাঁধপূর্ণমতি স্টুডেন্ট ফোরামবন্যাকবলিত বুড়িচং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফর্ম ফেরাতে বাবরকে বিয়ে করতে বললেন তিনি

পরবর্তী

এক হাজারের বেশি দিন ঘরের মাঠে জেতে না পাকিস্তান

পরবর্তী

এক হাজারের বেশি দিন ঘরের মাঠে জেতে না পাকিস্তান

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক: রিজভী

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT