বিনোদন

জায়েদ-ডিপজলদের শপথ পাঠ করালেন সভাপতি কাঞ্চন

জায়েদ-ডিপজলদের শপথ পাঠের সময় উপস্থিত নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃবৃন্দ শপথ পাঠের সময় উপস্থিত, অনুষ্ঠানস্থলে বিভিন্ন ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে কে বসবেন, নিপুণ নাকি জায়েদ খান? আদালতের রায়ে এ নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হয়েছে সম্প্রতি। জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে রায় দিয়েছেন হাইকোর্ট।

আর সে রায় পাওয়ার পর এবার শপথ নিলেন সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল, সুচরিতা, অরুনা বিশ্বাস ও জয় চৌধুরী।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এফডিসিতে তাদের শপথ পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শপথ পাঠ করানোর আগে ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ি আমরা কার্যক্রম চালিয়ে যাবো। গঠনতন্ত্রের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা ছিলো। জায়েদ খান আমাকে কোর্টের সার্টিফাইড কপি দেখিয়েছে, তাই তাকে আমি শপথ পাঠ করাচ্ছি। আদালতের রায়তো আর অমান্য করতে পারি না।’

সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে এরআগে শপথ নিয়েছিলেন ১১ জন সদস্য। তবে তাতে অংশ নেননি ২৮ জানুয়ারির এ নির্বাচনে জয়ী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কেউ-ই।

কারণ হিসেবে জানা গিয়েছিল, সাধারণ সম্পাদক পদ নিয়ে সুরাহা না হওয়া এবং জায়েদ খান তার চেয়ার ফিরে না পাওয়ায় কেউ-ই আপাতত শপথ নিতে চান না। তবে পরবর্তীতে ব্যতিক্রম হিসেবে তাদের প্যানেল থেকে শপথ নেন অঞ্জনা। আর এবার শপথ নিলেন জায়েদ খান সহ মোট পাঁচজন।

বিষয়:অরুনা বিশ্বাস ইলিয়াস কাঞ্চন এফডিসি ডিপজল সিনেমা সুচরিতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…