বিনোদন

গাইতে যেয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর

মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন গায়িকা মোনালি ঠাকুর. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়িকা মোনালি ঠাকুর গানের মঞ্চে অসুস্থ হয়ে পড়েন, দর্শক ও শিল্পীরা উদ্বিগ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের কোচবিহারের দিনহাটা উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী মোনালি ঠাকুর। এরপর গায়িকাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে এসে সংগীতশিল্পী মোনালি ঠাকুর মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন, দেখা দেয় নিঃশ্বাসের সমস্যা। রাতেই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পিতা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে গিয়েছিলেন মোনালি ঠাকুর।

দিনহাটা উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোনালি ঠাকুরের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।

বর্তমানে মোনালি ঠাকুরের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখা হয়েছে। এ ঘটনার পর উৎসবে উপস্থিত দর্শকরা এবং তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

বিষয়:মোনালি ঠাকুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…