চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ঘটনায় কনসার্ট বন্ধ করে চলে গেলেন মোনালি ঠাকুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

তার গান শুনে মোহিত শ্রোতা। তবে তাকে নিয়ে বিতর্কও রয়েছে বিপুল। কখনও তার পোশাক নিয়ে আলোচনা হয়েছে। কখনও আবার তার কথা বলা নিয়ে হাসাহাসি হয়েছে নেটপাড়ায়। তিনি হলেন ভারতীয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। আবারও বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে।

সম্প্রতি বারাণসীতে স্টেজ শো করতে গিয়েছিলেন গায়িকা। কিন্তু শেষ পর্যন্ত গান না গেয়ে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন মোনালি। আচমকা কী এমন ঘটল যে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন তিনি! আয়োজকদের উপর রেগে লাল গায়িকা।

জানা গেছে, কনসার্টের অব্যবস্থাপনার জন্য মাঝপথে শো ছাড়েন মোনালি। তিনি বলেন, “আমি হতাশ।” মঞ্চে দাঁড়িয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে রীতিমতো তুলোধুনো করেন। তার দাবি টাকা চুরি করার জন্য তারা এমন খারাপ আয়োজন করেছেন।

তিনি বলেন,”আমি বারবার বলেছি যে আমি এখানে আমার গোড়ালিতে চোট পেতে পারি। আমার নৃত্যশিল্পীরা আমাকে শান্ত থাকতে বলছে, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমরা চেষ্টা করছিলাম কারণ আমি আপনাদের সবার কাছে জবাবদিহি করতে বাধ্য আর আপনারা আমার জন্য টিকিট কেটে এখানে এসেছেন, তাই না? সুতরাং এসবের জন্য আপনারা আমার কাছে জবাবদিহি চাইবেন। কিন্তু আমি দুঃখিত, যে এই শো আমাকে বন্ধ করতে হচ্ছে।”

সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন মোনালি। তিনি বলেন, “আমি আশা করি আমি এত বড় হয়ে উঠব যে আমি নিজেই সমস্ত দায়িত্ব নিতে পারব এবং কখনই কোন টম, ডিক এবং হ্যারির উপর নির্ভর করতে হবে না যারা এমন অকেজো, অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি যে আমাদের এই শো’টি বন্ধ করতে হবে, তবে আমি নিশ্চিতভাবে ফিরে আসব। আশা করি এর চেয়ে ভালো একটি অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো। সুতরাং, আমাদের ক্ষমা করুন।” অনুরাগীরা মোনালির পরিস্থিতি বুঝতে পেরেছেন।-  টিভিনাইন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কনসার্টভারতীয় সঙ্গীতশিল্পীমোনালি ঠাকুরসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিপিএলে ফিক্সিং : ক্রিকেটারসহ নিষিদ্ধ ৪, আজীবন বহিষ্কার ১

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

মে ৭, ২০২৬

এক মাসেও উদ্ধার হয়নি ‘অপহরণের শিকার’ যুবক, দফায় দফায় মুক্তিপণ দাবি

মে ৭, ২০২৬

অনুশীলন ক্যাম্পের জন্য থাইল্যান্ডের গেল বাংলাদেশ

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমিগ্রেশন ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি: ব্যাকগ্রাউন্ড চেকে বড় পরিবর্তন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT