চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শেষ কাজ নিয়ে আসছেন মেহজাবীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
মেহজাবীন শিশুকে আদর করে দেখছেন, ঘরে শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অনেকদিন পর নতুন নাটকে অভিনয় করলেন। এবার ‘অনন্যা’য় দেখা যাবে তাকে। এতে নাম ভূমিকায় থাকছেন তিনি। শিশুসন্তানকে নিয়ে একজন নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এতে।

সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে ‘অনন্যা’র শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার বেশ কিছু নির্মাণে দেখা গেছে মেহজাবীন চৌধুরীকে। সর্বশেষ ২০২২ সালে ‘কাজল’ নাটকে একসঙ্গে কাজ করেন তারা।

নতুন নাটক প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে তাহলে পরিশ্রম সার্থক হবে।’

Banglabid

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এই নাটক। মেহজাবীন হৃদয় দিয়ে কাজটি করেছেন বলতে পারি।’

‘অনন্যা’য় মেহজাবীনের প্রধান দুই সহশিল্পী শাশ্বত দত্ত ও ডলি জহুর। নাটকটির চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। তার সঙ্গে মিলে এটি রচনা করেছেন জাকারিয়া নেওয়াজ। চিত্রগ্রহণে রাজু রাজ।

‘অনন্যা’র গান গেয়েছেন পল্লবী রায়। এটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। লাক্স প্রেজেন্টস ‘অনন্যা’ আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে।

Reneta

২০২৩ সালে ‘অনন্যা’ হবে মেহজাবীন চৌধুরীর পঞ্চম ও শেষ কাজ। চলতি বছরের প্রথম দিন দীপ্ত টিভিতে প্রচারিত ভিকি জাহেদের ‘কাজলের দিনরাত্রি’ টেলিফিল্মে কাজল চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি। তার চরিত্রের নাম কাজল। সে ২৪ বছরের তরুণী হলেও ঘটনাক্রমে মেয়েটির বয়স আটকে আছে শৈশবে। মানসিক প্রতিবন্ধীর ভূমিকায় মেহজাবীনের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

গত ৩০ জুন ঈদুল আজহার পরদিন চ্যানেল আইয়ে প্রচারিত ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’তে একইসঙ্গে নীলা হক ও রোকেয়া চরিত্রে দেখা যায় মেহজাবীনকে। ‘পুনর্জন্ম’ সিরিজের শেষ পর্বটিও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। তারই পরিচালনায় মেহজাবীনের ওয়েব সিরিজ ‘আমি কি তুমি’ গত ২৭ জুলাই মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এতে তিথি চরিত্রে দেখা দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।

আইস্ক্রিনেই গত ১৬ নভেম্বর মুক্তি পেয়েছে মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আফরান নিশো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যাঅপূর্বআইস্ক্রিননাটকমুহাম্মদ মোস্তফা কামাল রাজমেহজাবীনলিড বিনোদনশুটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT