চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনতে বলছে এমসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের মান উন্নয়ন ও সূচির সুবিধার্থে ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনতে সুপারিশ করেছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সংস্থাটির ভাষ্য, বিশ্বকাপের বছর ছাড়া ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজেরও প্রয়োজন নেই। শুধু বিশ্বকাপের আগে হতে পারে ছেলেদের একদিনের আন্তর্জাতিক ম্যাচ।

টি-টুয়েন্টি ফরম্যাট চালু হওয়ার পর থেকেই ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা কমছে। যে কারণে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এমন পরিকল্পনা এমসিসির। সাদা পোশাকের ক্রিকেটের পরিমাণ বাড়িয়ে ছোট দলগুলোর জন্য একটি তহবিল গঠনেরও মত দিয়েছে তারা।

এমসিসির সভাপতি মাইক গ্যাটিং বিবৃতিতে বলেছেন, ‘সময় এসেছে ক্রিকেটের অনেক কিছুই নতুনভাবে গড়ে তোলার।’

এর প্রেক্ষিতে ২০২৭ সাল পর্যন্ত চলা আইসিসির নতুন ক্রিকেট চক্রটির পরেই এমন পরিবর্তনের পরামর্শ দেয়া হয়েছে। নতুন চক্রের ওয়ানডে সুপার লিগ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের পর এই পরামর্শ বাস্তবায়ন করতে বলছে এমসিসি।

এমসিসির ক্রিকেট কমিটিতে আছেন কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলি, হিদার নাইট, রমিজ রাজা, জাস্টিন ল্যাঙ্গার, ঝুলন গোস্বামী ও ইয়ন মরগান। ইংল্যান্ডে চলতি অ্যাশেজ সিরিজের ফাঁকে লর্ডসে মিলিত হয়েছিলেন কমিটির সদস্যরা। আলোচনা সারেন সেখানেই।

তাদের মতে, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অনেক ক্রিকেটারই আগেভাগে অবসর নিয়ে নিচ্ছেন। সেক্ষেত্রে ওডিআই ম্যাচ কমে গেলে ক্রিকেট ক্যালেন্ডারে অনেকটা জায়গা ফাঁকা হবে। এতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলারও বেশি সুযোগ পাওয়া যাবে। তাতে ক্রিকেটাররাও হয়তো সঠিক সময়ে অবসরের সিদ্ধান্ত নেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিএমসিসিওয়ানডে ক্রিকেটগাঙ্গুলীলিড স্পোর্টসসাঙ্গাকারা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT