ফুটবল

এমবাপের পরিচয়পর্বের দিনক্ষণ জানাল রিয়াল

ফুটবল তারকা এমবাপে রিয়াল মাদ্রিদের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা এমবাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে উচ্ছ্বাস প্রকাশ করছেন, স্টেডিয়ামে দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গতমাসেই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন কাইলিয়ান এমবাপে। ইউরোতে ফ্রান্সের প্রতিনিধিত্ব করায় সান্তিয়াগো বার্নাব্যুতে এখনও লালগালিচায় বরণ করা হয়নি ফরাসি তারকাকে। এবার পরিচয়পর্বের দিনক্ষণ স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ১৬ জুলাই হাজার হাজার সমর্থকের সাথে বার্নাব্যুতে পরিচিত হবেন বিশ্বজয়ী ফরোয়ার্ড।

এমবাপেকে বরণ করতে রিয়ালের গ্যালারিতে সেদিন ৮০ হাজার সমর্থক উপস্থিত থাকবেন। মেডিকেল চেকআপ সারার পর মাদ্রিদের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় পরিচয়পর্বের অনুষ্ঠান শুরু হবে।

এমবাপের পরিচয়পর্ব উপলক্ষে টেলর সুইফটের কনসার্টের আয়োজন করছে রিয়াল। ড্রেসিংরুম থেকে বেরিয়ে এমবাপে লালগালিচায় পা রাখার পরই স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে পড়বে সংগীতের মূর্ছনা। তা চলাকালীন মঞ্চে উঠবেন টেলর সুইফট। সেখানে আগে থেকেই ফরাসি তারকার জন্য মঞ্চে থাকবেন ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও সম্মানসূচক সভাপতি পিরি। এমবাপেকে বরণ করে নিবেন সেখানে।

রিয়ালের ৯ নম্বর জার্সি পরেই বার্নাব্যুতে নামবেন এমবাপে। রিয়ালের হয়ে এই মৌসুম ৯ নম্বর জার্সি পরেই খেলবেন ফরাসি তারকা।

বিষয়:কিলিয়ান এমবাপে টেলর সুইফট রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…