চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে রিয়ালেই আসছেন, জানিয়ে দিলেন লা লিগা সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় পিএসজি ছাড়ার কথা গতসপ্তাহে জানিয়ে দিয়েছেন কাইলিয়ান এমবাপে। পরের গন্তব্য রিয়াল মাদ্রিদ, এমন আলোচনা কয়েকবছর ধরেই তুঙ্গে। এবার পাওয়া গেল নিশ্চিত খবরও। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস এমবাপের সান্তিয়াগো বার্নাব্যুতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্জেন্টাইন পত্রিকা ওলেকে সাক্ষাৎকারে তেবাস জানান, আগামী গ্রীষ্ম মৌসুমে এমবাপে লস ব্লাঙ্কোসদের ডেরায় আসছেন। তার কাছে প্রশ্ন যায়, ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার আসলে লা লিগা আরও আকর্ষণীয় হবে কিনা। জবাবে জানান, ২৫ বর্ষী ফরোয়ার্ড আগামী মৌসুমে মাদ্রিদে যোগ দেবেন। সংক্ষিপ্ত সাক্ষাৎকারে দুপক্ষের চুক্তির সময়কালও প্রকাশ করেন।

‘সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে ভিনিসিয়াস এবং বেলিংহ্যামও আছে। রিয়ালের একটা দুর্দান্ত স্কোয়াড থাকবে। অবশ্যই এটি চ্যাম্পিয়নশিপ জয়ের নিশ্চয়তা দেয় না।’

সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপের চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা বাড়বে। কারণ স্প্যানিশ ক্লাবটি প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন। এবছর ওয়েম্বলির ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালে ১৫তম শিরোপা জিতবে। তেবাসের ভাষ্য, ‘যদি পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন, তাহলে পাঁচ মৌসুমের সুযোগ পাচ্ছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেতেবাজরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই বিশ্বকাপে ফ্রান্স-আর্জেন্টিনা বেশি এগিয়ে: একেএম বাতেন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লড এআইয়ে শক্তিশালী মডেল আবারও ব্যবহারের অনুমতি দিল মার্কিন সরকার

জুন ২৮, ২০২৬

বক্স অফিসে কেমন জমলো ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

জুন ২৮, ২০২৬

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

জুন ২৮, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT