চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদের শিকার ভিনিসিয়াসের পাশে ফিফা সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২২, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়িয়েছেন বর্তমান ও সাবেক খেলোয়াড়দের অনেকেই। এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকেও পাশে পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদ তারকার বর্ণবাদের শিকার হওয়ার ঘটনায় মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বলেছেন, ‘সময় হয়েছে ফুটবলে বর্ণবাদ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার।’ 

সোমবার বিবৃতিতে ভিনিসিয়াসের প্রতি সমর্থন জানান ইনফান্তিনো। বলেন, ‘ভিনিসিয়াসের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। ফুটবলে বা সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই। যেসব খেলোয়াড় এমন পরিস্থিতির শিকার হয়েছে, ফিফা তাদের পাশে দাঁড়িয়েছে।’

‘ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের ম্যাচ চলাকালীন ঘটনাগুলো এটাই দেখাচ্ছে যে, এর একটা সমাধান হওয়া দরকার। ফিফার প্রতিযোগিতাগুলোতে এমন পরিস্থিতি প্রতিরোধে তিন-ধাপের প্রক্রিয়া রয়েছে। যা ফুটবলের সকল স্তরে অনুসরণ করতে হবে।’

‘প্রথমত, খেলা বন্ধ করে দেয়া এবং তা ঘোষণা দিয়ে জানানো। দ্বিতীয়ত, খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যাবে এবং স্পিকারে ঘোষণা করা হবে এমন আচরণ চলতে থাকলে ম্যাচ স্থগিত করা হবে। এরপর ম্যাচ পুনরায় শুরু করা। তৃতীয়ত, আক্রমণ চলতে থাকলে ম্যাচ বাতিল হয়ে যাবে। বর্ণবাদের শিকার হওয়া খেলোয়াড়ের দলকে ৩ পয়েন্ট দেয়া হবে।’

রোববার রাতে ভ্যালেন্সিয়া ম্যাচে বর্ণবাদের শিকার হন রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস। সেটার জেরে মাঠে মেজাজ হারিয়ে লাল কার্ডও দেখেছেন। ক্রমাগত বর্ণবাদী আক্রমণের মুখে পড়ার পর রিয়াল ফরোয়ার্ডের কড়া মন্তব্য ফুটবল দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে। ২২ বর্ষী ভিনি লা লিগাকে বর্ণবাদের আখড়া বলেছেন, প্রতিবাদও জানিয়েছেন।

বর্ণবাদের ঘটনায় ভিনিসিয়াসকে সমর্থন জুগিয়ে পোস্ট করেছেন স্বদেশি নেইমার, দ্য ফেনোমেনন খ্যাত কিংবদন্তি রোনাল্ডো নাজারিও, ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা কাইলিয়ান এমবাপে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনফান্তিনোএমবাপেনেইমারফিফাবর্ণবাদভিনিসিয়াসভ্যালেন্সিয়ারিয়ালরোনাল্ডোলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT