জনপদ

ময়মনসিংহে দুই দিনব্যাপী সাহিত্য মেলা

ময়মনসিংহে সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেখ মহিউদ্দিন আহাম্মদ: জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে ময়মনসিংহে সাহিত্যমেলা শুরু হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ ও জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিন্ত্রী কে এম খালিদ।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, উপসচিব সফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ জেলা পর্যায়ের কবি, লেখক, সাহিত্যিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…