চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আগামী ৫ মে হতে যাচ্ছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ হবে, যার অর্থ পৃথিবীর ছায়ার বাইরের ক্ষীণ অংশ চাঁদে পড়বে। এই ধরনের চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা কিছুটা কঠিন।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ বাইটস এই তথ্য জানিয়েছে।

সাধারণত পূর্ণিমা পর্বে চন্দ্রগ্রহণ ঘটে। এই সময় পৃথিবী চাঁদ এবং সূর্যের মধ্যে অবস্থান করে এবং এর ছায়া চাঁদের পৃষ্ঠে পড়ে। নাসার মতে, চন্দ্রগ্রহণ তিন ধরনের হয়: পূর্ণ, আংশিক এবং পেনাম্ব্রাল। পূর্ণ চন্দ্রগ্রহণে, চাঁদ পৃথিবীর ছায়ার অভ্যন্তরীণ অংশে পড়ে, বা যাকে প্রচ্ছায়াও বলা হয়। আংশিক চন্দ্রগ্রহণের সময়, চাঁদের শুধুমাত্র একটি অংশ পৃথিবীর ছায়া দ্বারা আবৃত থাকে এবং তাই একে আংশিক চন্দ্রগ্রহণ বলে।

Banglabid

পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণে চাঁদ পৃথিবীর পেনাম্ব্রা বা গ্রহের ছায়ার অস্পষ্ট বাইরের অংশের মধ্য দিয়ে ভ্রমণ করে। এতে চাঁদ সামান্য ম্লান হয় সুতরাং চাঁদের আভা খুব বেশি প্রভাবিত হয় না এবং গ্রহণ পর্যবেক্ষণ করা কঠিন হয়।

৫ মে রাত ৮টা ৪১মিনিটে শুরু হয়ে ৬ মে বেলা ১টায় শেষ হবে। এই চন্দ্রগ্রহণ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে।

এই বছর ২৮ অক্টোবর আরেকটি চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে এবং এটি হবে আংশিক গ্রহণ। এর পর ২৫ মার্চ ২০২৪-এ আবার একটি পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে পূর্ণচন্দ্রগ্রহণ দেখতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। পূর্ণচন্দ্রগ্রহণ শেষবার দেখা গেছে ২০২২ সালের নভেম্বরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চন্দ্রগ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT