আন্তর্জাতিক

ছবিতে চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ

আকাশে দ্বিতীয় চন্দ্রগ্রহণের সময় উজ্জ্বল চাঁদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে দ্বিতীয় চন্দ্রগ্রহণের সময় উজ্জ্বল চাঁদ এবং নিচে গাছপালা ও পাহাড়ের silhouette দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৪ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা গেছে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর)। তবে আংশিক এ চন্দ্রগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যায়নি। পূর্ণিমা তিথিতে এমন চন্দ্রগ্রহণের ঘটনা খুবই বিরল। কারণ একদিকে সুপারমুন, অন্যদিকে চন্দ্রগ্রহণ। আংশিক চন্দ্রগ্রহণ হলেও দুটি বিশ্বজাগতিক ঘটনা ঘটছে একইসঙ্গে, যা বিরল।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৩৯ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়। সকাল ৮টা ৪৪ মিনিটে গ্রহণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। গ্রহণ শেষ হয় সকাল ১০টা ৪৯ মিনিটে।

বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা না গেলেও অ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর ও পলিনেশিয়া অঞ্চল থেকে আংশিকভাবে দেখা যায়। বিশ্বের নানান প্রান্ত থেকে সুপারমুন এবং চন্দ্রগ্রহণের ছবি তুলে নিচে ধরা হল।

চন্দ্রগ্রহণের সময় আকাশে বড় চাঁদ ও শহরের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ
জেরুজালেম থেকে তোলা
চতুর্থ চন্দ্রগ্রহণের দৃশ্য, আকাশে উজ্জ্বল চাঁদ. Channel i News - চ্যানেল আই নিউজ
মেক্সিকোতে চন্দ্রগ্রহণ
চতুর্থ চন্দ্রগ্রহণের দৃশ্য, আকাশে উজ্জ্বল চাঁদ. Channel i News - চ্যানেল আই নিউজ
যুক্তরাজ্যের বার্মিংহামে
চতুর্থাংশ চন্দ্রগ্রহণের সময় বড়ো চাঁদ আকাশে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ
যুক্তরাজ্যের ওয়ারউইকশায়ারে সুপারমুন
চতুর্থ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণের ছবি, বাংলাদেশে দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ
ভেনিজুয়েলার কারাকাস থেকে তোলা ছবি
চন্দ্রগ্রহণের সময় আকাশে বড় চাঁদ ও প্রাচীন স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ
চীনের পূর্ব জিয়াংসু প্রদেশের নানজিং থেকে
আকাশে দেখা যাচ্ছে বড় চন্দ্রগ্রহণের চাঁদ. Channel i News - চ্যানেল আই নিউজ
ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে সুপারমুন
চন্দ্রগ্রহণের সময় একজন ব্যক্তি ক্যামেরা দিয়ে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
ইন্দোনেশিয়া
বিষয়:চন্দ্রগ্রহণ সুপারমুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…