বিনোদন

ভোলগার তীরে বাংলাদেশি ‘মাস্তুল’-এর শৈল্পিক স্বীকৃতি

অষ্টাদশ চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘মাস্তুল’ পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার

জনপ্রিয় ভোলগার তীরে বাংলাদেশি শিল্পীর শৈল্পিক কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলগার তীরে বাংলাদেশি ‘মাস্তুল’-এর শৈল্পিক স্বীকৃতি প্রদর্শনীতে মানুষের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর দেশটির আরো একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও পুরস্কৃত হলো বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’। রাশিয়ার ‘অষ্টাদশ চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘মাস্তুল’ পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার।

রাশিয়ার ভোলগা নদীর তীরবর্তী চেবোক্সারি শহরে অনুষ্ঠিত উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে ছিলো মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’। উৎসবে সেরা ছবি নির্বাচিত হয়েছে আন্দ্রেই জায়তসেভের ‘টু ইন ওয়ান লাইফ, আই ডোন্ট কাউন্ট ডগস’ এবং ‘ইয়ার অব দ্য ক্যাট’ ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মোস্তফা তাহিজাদে।

উৎসবে ‘মাস্তুল’ পুরস্কৃত হওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা। তবে সেখানে উপস্থিত থাকতে না পারায় কিছুটা আফসোসও রয়েছে বলে জানিয়েছেন নূরুজ্জামান। তিনি জানান, ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত রাশিয়ার চেবোক্সারিতে বসে এই চলচ্চিত্র উৎসব। সেখানে ‘মাস্তুল’-এর অভিনেতা আমিনুর রহমান মুকুলসহ তার যাওয়ার সবকিছু ছিলো চূড়ান্ত। কিন্তু শেষ সময়ে এসে সিদ্ধান্ত পরিবর্তন করেন দুজনই।

পরে একটি ফেসবুক পোস্টে নির্মাতা লেখেন, “আহামরি বড় কোন ফেস্টিভ্যাল না হলেও আমার অভিজ্ঞতায় এ যাবৎ সবচেয়ে আন্তরিক চলচ্চিত্র উৎসব ছিল চেবোক্সারি। ২০২৩ সালে ‘আম কাঁঠালের ছুটি’ নিয়ে গিয়েছিলাম সেখানে। জুরি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। আমার অনেক প্রথমের সাথে জড়িয়ে আছে ভোলগা নদীর তীরের এই উৎসব।”

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।

“প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য”- ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেল এপ্রিলেই ‘স্পেশাল মেনশন এওয়ার্ড’ (জুরি) অর্জন করে বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’। আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন ‘মাস্তুল’।

নূরুজ্জামানের 'মাস্তুল' মুক্তির জন্য দল ও দর্শকদের শুভেচ্ছা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা জানিয়েছেন, মস্কোতে ‘মাস্তুল’-এর প্রিমিয়ারের পর বহু জায়গা থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ যাচ্ছে মাস্তুল।

এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান।

দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।

বিষয়:আম-কাঁঠালের ছুটি আমিনুর রহমান মুকুল আরিফ হাসান দীপক সুমন ফজলুর রহমান বাবু মস্কো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…