চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি আমাকে মারতেই চেয়েছিলেন: মাস্তানতুয়োনো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মাস্তানতুয়োনো এবং মেসি

মাস্তানতুয়োনো এবং মেসি

রিয়াল মাদ্রিদে নাম লেখানোর আগেই আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ফ্রাঙ্ক মাস্তানতুয়োনোর। ক্যারিয়ার শুরুর ম্যাচে লিওনেল মেসির বদলি হিসেবে নেমে ৬ মিনিট খেলার সুযোগ পান তিনি। জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশেই সুযোগ পান লস ব্লাঙ্কোস তারকা। মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মেসির সঙ্গেই শুরু করেন। ৩-০ গোলে আলবিসেলেস্তেদের জয়ের দিনে মেসির ঝাড়ি হজম করতে হয়েছে মাস্তানতুয়োনোকে।

বুয়েন্স আইরেসে ভেনুজুয়েলা ম্যাচটি দিয়ে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বজয়ী মেসি। ক্যারিয়ারের শেষলগ্নে এসে আলোও কেড়েছেন ৩৮ বর্ষী কিংবদন্তি। জোড়া গোলে দলের জয়ে বড় অবদান রাখেন। অন্য গোলটি করেন লৌতারো মার্টিনেজ।

মূলত একটি ভুলের কারণে মাস্তানতুয়োনোকে মেসির ঝাড়ি হজম করতে হয়েছে। ম্যাচের একটি মূহুর্তে মেসিকে পাস না দিয়ে মাস্তানতুয়োনো নিজে শট নেন। সেটা চলে যায় পোস্টের ওপর দিয়ে। পাস না দেওয়ায় রাগ দেখান মেসি।

পরে বিষয়টি নিয়ে কথা বলেছেন রিয়াল মাদ্রিদ তারকা। বলেছেন, ‘তিনি আমাকে মারতেই চেয়েছিলেন। আমার ভুলটা বুঝতে পেরেছিলেন এবং আমি তার কাছে ক্ষমা চেয়েছি।’

মেসির সঙ্গে খেলতে পারাটাকে স্বপ্নপূরণ হিসেবে দেখছেন মাস্তানতুয়োনো। বলেছেন, ‘তার সঙ্গে খেলা অসাধারণ। এটা আমার জীবনের স্বপ্ন ছিল। রিভারপ্লেটের মাঠে খেলতে পারা অবিশ্বাস্য। আমি সবসময় বলেছি, ছোটবেলা থেকেই সে আমার আদর্শ। আমি তার পুরো ক্যারিয়ারের খেলা দেখেছি।’

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বাছাই অভিযান। সে ম্যাচে খেলবেন না লিওনেল মেসি, জানিয়েছেন বিশ্বজয়ীদের কোচ স্কালোনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনামাস্তানতুওনোমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি-হার, দুই ধাক্কায় অবনমনের ঝুঁকিতে হামজার লেস্টার

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

এপ্রিল ১২, ২০২৬

ভুল অস্ত্রোপচারের অভিযোগে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশাখে শুরু ‘কৃষক কার্ড’ বিতরণ, বছরে আড়াই হাজার টাকা পাবেন কৃষকরা

এপ্রিল ১২, ২০২৬

কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT