জনপদ

রাঙ্গামাটির পুরাতন বাস ষ্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রাঙ্গামাটির পুরাতন বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙ্গামাটি জেলা শহরের দোয়েল চত্বর পুরাতন বাস ষ্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ টি দোকান ও দুটি বাস  পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২১ ডিসেম্বর) মধ্যরাতে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাঙ্গামাটির পুরাতন বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম

ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…