চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তিদের ম্যাচে মাশরাফী-গাঙ্গুলি লড়াই যেদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সেপ্টেম্বরে মাঠে গড়াবে লিজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় আসর। তার আগেই ভারতীয় কিংবদন্তিদের নিয়ে গড়া দলের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচে নামবেন বিভিন্ন দেশের কিংবদন্তিরা। যাতে খেলবেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

ইন্ডিয়া মহারাজাস দলের নেতৃত্বে থাকবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। প্রতিপক্ষ ওয়ার্ল্ড জায়ান্টস দলের অধিনায়ক ইয়ন মরগান। টাইগার তারকা মাশরাফী খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগানের দলে।

১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অ্যাবসলিউট লিজেন্ডস স্পোর্টসের উদ্যোগে হবে মাঠের মহারণ। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে ম্যাচটির খেলা হবে।

গাঙ্গুলির ইন্ডিয়া মহারাজাস দলে খেলবেন বীরেন্দ্র শেবাগ, মোহাম্মদ কাইফ, হরভজন সিং, ইরফান পাঠান ও পার্থিব প্যাটেলের মতো তারকারা। আইপিএলে স্পট-ফিক্সিং মামলায় সাত বছরের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সুযোগ পেয়েছেন এস শ্রীশান্তও।

২০১৯ সালে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক মরগানের ওয়ার্ল্ড জায়ান্টস দলে আছেন সাউথ আফ্রিকার সাবেক জ্যাক ক্যালিস, জন্টি রোডস, ডেল স্টেইন এবং হার্শেল গিবস। শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করবেন সনাথ জয়সুরিয়া এবং মুত্তিয়া মুরালিধরন। অস্ট্রেলিয়ার ব্রেট লি এবং মিচেল জনসনও আছেন মাশরাফীর সঙ্গে ১৭ জনের স্কোয়াডে।

ভারত মহারাজাস দল: সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), বীরেন্দ্র শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, সুব্রমনিয়ম বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, এস শ্রীশান্ত, হরভজন সিং, নোমান ওঝা (উইকেটরক্ষক), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, রুদ্র প্রতাপ সিং, যোগিন্দার শর্মা, রিতেন্দর সিং সোধি।

Reneta

ওয়ার্ল্ড জায়ান্টস দল: ইয়ন মরগান (অধিনায়ক), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়সুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফী বিন মোর্ত্তজা, আসগর আফগান, ব্রেট লি, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইডেন গার্ডেনমরগানমাশরাফীলিড স্পোর্টসসৌরভস্কোয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

আলভারেজের বার্সায় যাওয়া এক ‘মিথ্যার আখ্যান’

এপ্রিল ২৮, ২০২৬

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৬২ রান

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কামড় খেয়ে রাসেল ভাইপারকে ধরে বাড়িতে নিয়ে এলেন যুবক

এপ্রিল ২৮, ২০২৬

ঝড় তুলতে আসছে ‘রকস্টার’-এর টিজার!

এপ্রিল ২৮, ২০২৬

কক্সবাজারে বজ্রপাতে লবণচাষীর মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT