চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট দিয়ে মাশরাফী বললেন ‘বাকিটা শেষ হলেই বোঝা যাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, নড়াইল, বাংলাদেশ, রাজনীতি, স্পোর্টস
A A
মাশরাফী ভোট দিয়ে বললেন ‘বাকিটা শেষ হলেই বোঝা যাবে’. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভোট দিতে কেন্দ্রে আসেন নৌকা প্রতীকের ভরসা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি টানা দ্বিতীয়বার নির্বাচিত হতে লড়ছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার পর মাশরাফী বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবেই ভোট হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে এটা দেখেই খুব ভালো লাগছে। আশা করছি এভাবেই ভোটগ্রহণ শেষ হবে। সবাই যার যার মতো করে ভোট দেবে। এইতো, বাকিটা শেষ হলেই আসলে বোঝা যাবে।’

‘জয়ের ব্যাপারে বলতে গেলে, মানুষ যেভাবে ভোট দেবে সেভাবেই হবে, প্রার্থীরা সবাই তো আশাবাদী। মহিলা, পুরুষ, মুরুব্বীরা আসছেন, এটা দেখে আসলে খুব ভালো লাগছে। আপনারাও তো দেখতে পারছেন। বিশেষ করে ঠাণ্ডার মধ্যে যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারত, কিন্তু উনারাও দেখলাম চলে আসছেন।’

Banglabid

‘আরও অনেকেই হয়ত আসবে, কেবল তো সাড়ে ১০টা বাজে। বাসা থেকে তাদের কাজ-বাজ শেষ করেও অনেকে আসবে। তবে এখন যা দেখতে পারছি, আশা করছি একটা-দেড়টার মধ্যে মেসিভ হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১,৮১,৯৯০ জন ও নারী ভোটার ১,৮৩,৭৩৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ১৪৭টি।

২০১৮ সালের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২,৬৩,৩২৭ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। ম্যাশের মোট প্রাপ্ত ভোট ছিল ২,৭১,২১০।

Reneta

আওয়ামী লীগের প্রার্থী মাশরাফীর প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার আছেন জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মো. মনিরুল ইসলাম, গণফ্রন্টের মো. লতিফুর রহমান ও ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননড়াইল-২মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT