ফুটবল

ফ্রান্সের মাঠে দুয়ো শুনতে হল বিশ্বজয়ী মার্টিনেজকে

ফ্রান্সের মাঠে মার্টিনেজের মুখোমুখি পেনাল্টি কিকের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের মাঠে বিশ্বজয়ী মার্টিনেজের মুখোমুখি পেনাল্টি কিকের সময় ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর থেকে বিশ্বজয়ী খেলোয়াড়দের মাঠে পেলে দুয়ো দিতে ভুল করে না ফ্রান্সের সমর্থকরা। পিএসজিতে থাকাকালীন দুয়ো থেকে ছাড় পাননি কিংবদন্তি লিওনেল মেসিও। এবার আর্জেন্টিনার বিশ্বজয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজকে ছাড় দিল না ফরাসি সমর্থকরা।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে প্রথম লেগে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে লুইস এনরিকের পিএসজি। সেই ম্যাচে মার্টিনেজকে শুনতে হল দুয়ো।

লে’কিপে মার্টিনেজের উপাধি দিয়েছিল ‘উস্কানি বিশেষজ্ঞ’। মার্টিনেজও স্বভাবসুলভ কাজটাই করেছিলেন ফ্রান্সে এসে। দেশটিতে যখন পা রাখে ভিলা, তখন মার্টিনেজের মাথায় শোভা পাচ্ছিল একটা ক্যাপ। যেখানে আর্জেন্টিনার হয়ে তার জেতা চারটি শিরোপার লোগো ছিল। এরপর মাঠে যখন নামলেন, দেখা গেল আরেক কাণ্ড। আর্জেন্টিনার রঙে মাথার চুলের এক পাশ রাঙিয়ে রেখেছিলেন তিনি।

কাতারে বিশ্বকাপ জয়ের পর গোল্ডেন গ্লাভস নিয়ে ‘অশ্লীল’ অঙ্গভঙ্গির অভিযোগ ছিল মার্টিনেজের বিরুদ্ধে। এরপর উদযাপনের সময় কাইলিয়ান এমবাপেকে খোঁচা দিয়েছিলেন। সে কারণে ফরাসিদের চক্ষুশূল হয়ে যান আর্জেন্টাইন তারকা।

বিষয়:অ্যাস্টন ভিলা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি মার্টিনেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…