অন্যান্য খেলা

৪০০ মিটার মেডলিতে রেকর্ড গড়ে সোনা জয় মারশার

বাংলাদেশের swimmer মারশার ৪০০ মিটার মেডলে রেকর্ডের পর উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের swimmer মারশার ৪০০ মিটার মেডলে রেকর্ড গড়ে সোনা জয় করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকের অ্যাকুয়াটিকস সেন্টারে ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে রেকর্ড গড়েছেন লিও মারশা। সাঁতার কিংবদন্তি মাইকেল ফিলিপসের রেকর্ড গড়ে স্বাগতিকদের তৃতীয় সোনা এনে দিয়েছেন এই সাঁতারু।

৪০০ মিটার ব্যক্তিগত মেডলি ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশা। অলিম্পিকে এই ইভেন্টে রেকর্ড এটি। ২০০৮ বেইজিং অলিম্পিকে ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড নিয়েছিলেন মাইকেল ফিলিপস। ২০২৩ সাল বিশ্ব রেকর্ডও ছিল এটি। গত বছর জাপানে ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড সময় নিয়ে মারশাই রেকর্ডটি ভাঙেন। এবার ফিলিপসের সামনেই অলিম্পিকে তার রেকর্ড ভাঙলেন ফরাসি তারকা।

ইভেন্টে রৌপ্য জিতেছেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ৪ মিনিট ০৮.৬২ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার।

বিষয়:৪০০ মিটার মেডলি প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স মারশা সাঁতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…