চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন আড়ালে ছিল জয়-রোমানার বিয়ে ও সন্তান হওয়ার খবর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
জয়-রোমানা বাইকে চেপে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়ক জয় চৌধুরী প্রায় ১৩ বছর আগেই বিয়ে করেন নায়িকা রোমানা নীড়কে। তাদের সংসারে আছে আটমাস বয়সী এক পুত্র সন্তান। কিন্তু এই খবর প্রকাশ্যে আসেনি। বিয়ে ও সন্তান থাকার খবরটি জয় চৌধুরী চ্যানেল আই অনলাইনকে জানিয়ে বলেন, এতদিন কেউ জিজ্ঞেস করেনি বলে বলা হয়নি।

২০১২ সালের ৩ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয় জয়-রোমানার। তখন থেকে তারা একসঙ্গে সুখে সংসার করছেন। তাদের একমাত্র সন্তান নাম রাধ সাহামাত চৌধুরী আজমান।

Banglabid

‘ভালোবাসলে দোষ কি তাতে’ নামে একটি সিনেমাও করেছেন জয়-রোমানা। ‘দোস্ত দুশমন’ নামে তাদের আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।

জয় বলেন, সম্পর্কে সে (রোমানা নীড়) আমার খালাতো বোন। পারিবারিকভাবে তখনই আমাদের বিয়ে হলেও ধুমধাম আয়োজন করে সবাইকে জানানো হয়নি। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের কমন সার্কেলের সবাই জানতেন যে আমরা বিবাহিত। সবারই আমাদের বাসায় আসা যাওয়া আছে।

এতদিন আড়ালে রেখেছিলেন কেন জানতে চাইলে জয় বলেন, ব্যক্তিগত বিষয় সামনে এলে অনেকে অকারণে গসিপ করে। এতে পার্সোনাল লাইফে প্রভাব ফেলে। আমি চাইনা আমার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ হোক। তাছাড়া কেউ প্রকাশ্যে জানতে চায়নি এজন্য আমাদেরও আর জানানো হয়নি।

Reneta

সিনেমার পাশাপাশি বেশকিছু নাটকে অভিনয় করেছেন রোমানা নীড়। এদিকে, জয় অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে হিটম্যান, অন্তরজ্বালা। পাশাপাশি তিনি চলচ্চিত্র শিল্পী সমিতিতে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচন করে পরিচিতি পেয়েছিলেন।

বর্তমানে জয় অভিনীত প্রেম প্রীতির বন্ধন, মানুষ কেন অমানুষ, আনন্দ অশ্রু ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে। চলতি সপ্তাহেই এই নায়ক শুরু করেন নতুন সিনেমা ‘শেষ কথা’। বিপরীতে আছেন জারা। জয় জানান, একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেষ কথা’। পরিচালনা করছেন মোহাম্মদ ইসলাম।

গল্পের ধারণা দিতে গিয়ে জয় বলেন, একটি ছেলে একটির পর একটি বিয়ে করে বিভিন্ন কুকর্মে জড়াতে থাকে। এরমধ্যে বিভিন্ন টুইস্টে ভরপুর থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়জয় চৌধুরীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শান্তিপূর্ণভাবে আইইবি’র নির্বাচন সম্পন্ন

পরবর্তী

বাংলাদেশে ‘ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ’ চালু

পরবর্তী
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা একটি সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ‘ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ’ চালু

শিক্ষামন্ত্রী কবীর চৌধুরীর অনুষ্ঠানে বক্তৃতা, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কবীর চৌধুরীর শূন্যতা অনুভব করি: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT