চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছরের প্রেম, ২০২০ সালে বিয়ে করেছেন নায়ক রোশান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
বিনোদন
A A

তাহসিন এশা নামের এক তরুণীর সাথে দীর্ঘদিন ধরে প্রেম করছেন ঢাকাই সিনেমার চিত্রতারকা জিয়াউল রোশান। গেল বছরের জানুয়ারিতে নিজেই বিষয়টি জানান ‘সাইকো’ খ্যাত এই নায়ক। তবে এখন শোনা যাচ্ছে, আগেই বিয়ে করেছেন রোশান-এশা!

শনিবার দুপুরে তাহসিন এশার সঙ্গে দুটি ছবি শেয়ার করেন রোশান। ক্যাপশনে লিখেন,‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই…।’ ছবিতে এশার হাতে মেহেদী লাগিয়ে দিতে দেখা যায় রোশানকে। এমন ছবির পর অনেকেই প্রশ্ন রাখেন, তবে কি এটা বিয়ের ইঙ্গিত?

তারই সূত্র ধরে নায়কের মুঠোফোনে যোগাযোগ করা হলে জানা যায়, তারা বিয়ে করেছেন অনেক আগেই। রোশান চ্যানেল আই অনলাইনকে জানান, ২০২০ সালের ১১ জুন পারিবারিকভাবে তারা বিয়ে করেছেন। করোনাকাল সহ বিভিন্ন কারণে জানানো হয়নি বলে জানান রোশান।

এদিন ‘রক্ত’ খ্যাত এই নায়ক জানান, এশার সাথে ৫ বছরের প্রেম ছিলো। যে প্রেম ২০২০ সালে পরিণতি পায় বিয়ের মাধ্যমে। শনিবার (৬ মে) রাতে দুই পরিবারের মিলনমেলা। যে আয়োজনটি হচ্ছে একেবারে ঘরোয়া পরিসরে।

জানা গেছে, রোশানের প্রেমিকা তাহসিন এশার জন্ম ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি পড়াশোনা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে।

২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রোশানের। সেখানে তার নায়িকা ছিলেন পরীমনি। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’ ও কলকাতার ‘ককপিট’, ‘অপারেশন সুন্দরবন’, ‘মুখোশ’ মুক্তি পেয়েছে। গেল ঈদে মুক্তি পেয়েছে রোশান অভিনীত ‘জ্বীন’ ও ‘পাপ’ নামের দুটি সিনেমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বীনপাপবিয়েরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT