ক্রিকেট

মার্করাম সাউথ আফ্রিকার নতুন টি-টুয়েন্টি অধিনায়ক

সাউথ আফ্রিকা ক্রিকেট দলের নতুন অধিনায়ক মার্করাম ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা ক্রিকেট দলের নতুন অধিনায়ক মার্করাম টি-টুয়েন্টি ক্রিকেটের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এইডেন মার্করাম সাউথ আফ্রিকার নতুন টি-টুয়েন্টি অধিনায়ক হলেন। সোমবার টেম্বা বাভুমাকে সরিয়ে ২৮ বর্ষী ডানহাতি ওপেনারের নাম জানায় দেশটির বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড থেকেই বাদ পড়েছেন বাভুমা।

জেপি ডুমিনিকে নতুন স্থায়ী ব্যাটিং কোচ এবং রোরি ক্লিনভেল্টকে সাদা বলের খণ্ডকালীন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে প্রোটিয়া বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত কাজ করবেন ক্লিনভেল্ট।

‘নেতৃত্ব তার কাছে খুবই পরিচিত একটি বিষয়, খেলোয়াড়ি জীবনের বিভিন্ন পর্যায়ে সফলও হয়েছেন। সে এমন একজন খেলোয়াড় যার মধ্যে আত্মবিশ্বাস ভরপুর এবং এই দায়িত্ব পরিচালনার সব গুণাবলীই রয়েছে। তার নেতৃত্বে সাউথ আফ্রিকা আরও উন্নতি করবে, আমাদের বিশ্বাস।’ বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট এনোক এনকিউই নতুন অধিনায়কের প্রতি এভাবেই আস্থার কথা জানিয়েছেন।

বিষয়:টি-টুয়েন্টি ডুমিনি বাভুমা মার্করাম সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…