চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দীতে লোকে লোকারণ্য ‘মার্চ ফর গাজা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সোহরাওয়ার্দীতে গাজা মার্চের সমর্থকদের বিশাল সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় আনুষ্ঠানিক ভাবে কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।

গলা ফাটিয়ে শত শত মানুষ স্লোগান দিচ্ছেন ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’। চারপাশে শোভা পাচ্ছে লাল-সবুজ আর সাদা-কালো রঙের পতাকা।

Banglabid

কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘গাজা উই আর উইথ ইউ’, ‘স্টপ জেনোসাইড ইন গাজাসহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

সমাবেশে আসা মানুষ গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ উল্লেখ করে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। একইসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিন ইস্যুতে জোরালো কূটনৈতিক অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।

শনিবার সকালে ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আজকের মার্চ ফর গাজা শুধুই কোনো পদযাত্রা নয়—এটি এ অঞ্চলের মুসলিম উম্মাহর ঐক্যের একটি নতুন সেতুবন্ধন হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ।

Reneta

তিনি আরও জানান, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে আমি এখন ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এই মিছিলে প্রিয়জনদের নিয়ে আপনিও অংশ নিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মসূচিচলছেমার্চ ফর গাজাসোহরাওয়ার্দী উদ্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলতি সপ্তাহে ওটিটি মাতাবে যেসসব কনটেন্ট

পরবর্তী

বর্ষবরণের দিনে অপূর্ব-সাবিলার ভরপুর বিনোদন!

পরবর্তী
অপূর্ব ও সাবিলা বর্ষবরণের দিনে হাসিমুখে waving করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষবরণের দিনে অপূর্ব-সাবিলার ভরপুর বিনোদন!

নাটকীয় দৃশ্যে হৃতিক ও প্রিয়াঙ্কা নাচের পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কৃষ ৪’ পরিচালনার দায়িত্বে হৃতিক, সঙ্গী হচ্ছেন প্রিয়াঙ্কা?

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT