বিনোদন

মাইলস-ওয়ারফেজসহ ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ মাতাবেন যারা

৫ আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসি

কনসার্টে মাইলস-ওয়ারফেজ ব্যান্ডের পারফরমেন্স, দর্শকদের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

কনসার্টে মাইলস-ওয়ারফেজ ব্যান্ডের পারফরমেন্স, দর্শকদের উচ্ছ্বাস ও আলো-আঁধারির পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট হতে যাচ্ছে মেগা আয়োজন ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

গণতান্ত্রিক চেতনা, সাংস্কৃতিক ঐক্য এবং জুলাই আন্দোলনের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ কনসার্টে এক মঞ্চে পারফর্ম করবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর সহযোগিতায় আয়োজিত এই কনসার্টে অংশ নেবে মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্ট শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়। সবচেয়ে বড় বিষয়, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত; কোনো টিকিট ছাড়াই দর্শকরা উপভোগ করতে পারবেন এই তারকাবহুল আয়োজন।

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ইতিহাসকে স্মরণ করতেই সংগীতের মাধ্যমে দিনটি উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় ব্যক্তিত্বরা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তাঁর ভাষ্য, মূল পর্বে মঞ্চে উঠবে এসেইস, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেজ। আর উদ্বোধনী পর্বে পারফর্ম করবে রে রে। এছাড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আয়োজনও থাকবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, জুলাই গণ-আন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখতেই এই কনসার্টের আয়োজন।

তিনি বলেন, অনুষ্ঠান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্টরা প্রস্তুত রয়েছেন।

বিষয়:এসেইস ওয়ারফেজ জুলাই জুলাই গণ-অভ্যুত্থান জুলাই গণঅভ্যুত্থান ডিফারেন্ট টাচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…