বিনোদন

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা ছড়াতে যে উদ্যোগের সঙ্গে ভাবনা

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা ছড়াতে যে উদ্যোগের সঙ্গে ভাবনা

ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপূজা দেখতে আসা দর্শনার্থী ও পথশিশুদের মাঝে মিষ্টান্ন বিতরণে স্বেচ্ছাশ্রম দেবেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর রমনা কালীমন্দির ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ আয়োজনের মূল লক্ষ্য, ধর্ম-বর্ণ ও শ্রেণিনির্বিশেষে সবার মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরাও যেন দুর্গাপূজার আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও জোরালো হবে। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠনে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের জন্য গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ আয়োজনের মাধ্যমে সম্প্রীতি ও মানবিকতার বার্তা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা সংগঠনটির।

বিষয়:আশনা হাবিব ভাবনা দুর্গা পূজা বিদ্যানন্দ ফাউন্ডেশন রমনা কালী মন্দির সোহরাওয়ার্দী উদ্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…