চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার ক্লাবে কাভানিকে ‘অশ্রুজলে’ বরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
কাভানি ফুটবল মাঠে উচ্ছ্বাসে ভরা, ম্যারাডোনার ক্লাবে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়া ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন উরুগুয়ে তারকা এডিনসন কাভানি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ক্লাবটি ইতোমধ্যেই কাভানিকে উপস্থাপন করেছে ভক্তদের সামনে। ‘অশ্রুজলে’ ৩৬ বর্ষী তারকাকে বরণ করে নিয়েছে ভক্তরা।

দেড় বছরের চুক্তিতে বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন কাভানি। সোমবার তাকে ভক্তদের সামনে তাকে উপস্থাপন করে বুয়েনস আইরেসের ক্লাবটি। বোমবোনেরা স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের সামনে পরিচয় করা দেয়া হয় উরুগুয়ে তারকাকে। এসময় সমর্থকরা তাকে দলে পেয়ে উল্লাসে মেতে উঠেন। পরে আবেগে আপ্লুত হয়ে অশ্রুজল বিসর্জন দেন তারা।

ক্লাবটি জানিয়েছে, ম্যারাডোনার ১০ নম্বর জার্সিটি পরবেন কাভানি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি করেছে তারা।

Banglabid

পরিচয় পর্ব অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে কাভানি বলেছেন, ‘এটি একটি আবেগময় মূহুর্ত। আপনারা এখন যেখানে আছেন, ১২ বছর বয়সে আমি সেখানে ছিলাম। তখন আমি মাঠে থাকার ইচ্ছে অনুভব করেছি। এত বছর পরে আজ তা ঘটেছে। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে, আমি এখানে আছি এবং আমার পরিবারের সঙ্গে উপভোগ করছি।’

সম্প্রতি বেশ কয়েকবার চোটের মুখোমুখি হয়েছেন কাভানি। ভ্যালেন্সিয়ার হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৭টি। উরুগুয়ের ১৩৬ ম্যাচ খেলে করেছেন ৫৮ গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েকাভানিবোকা জুনিয়র্সম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT