বিনোদন

এনবিএর নির্বাচনে কারা পেলেন নেতৃত্ব?

এনবিএ নির্বাচনে প্রেসিডেন্ট জাবেদ কারদার ও সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী বিজয়ী

এনবিএর নির্বাচনে কারা পেলেন নেতৃত্ব?

বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারন অ্যালায়েন্স অব বাংলাদেশ—এনবিএর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাবেক ও বর্তমান সংবাদ উপস্থাপকেরা অংশ নেন।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মোহনা টিভির সিনিয়র প্রেজেন্টার জাভেদ কারদার।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনটিভির রাইসুল হক চৌধুরী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জিটিভির শারমিন ইফখাত শামস এবং ভাইস প্রেসিডেন্ট পদে চ্যানেল 24 এর আশিকুর রহমান তমাল।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার মুজাহিদুল ইসলাম শিব্বির নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার রূপা নূর।

কোষাধ্যক্ষ পদে চ্যানেল নাইনের সিনিয়র প্রেজেন্টার সাদওয়াত সুমন নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র প্রেজেন্টার বাবলী ইয়াসমিন, দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র প্রেজেন্টার মামুন উর রশীদ, মিডিয়া, কমিউনিকেশন ও আইটি সম্পাদক পদে চ্যানেল আইয়ের প্রেজেন্টার সামীর হোসেন, গবেষণা, প্রশিক্ষণ ও আইন সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের প্রেজেন্টার আতিকুর রহমান আতিক, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাই টিভির প্রেজেন্টার হাফিজ খন্দকার নির্বাচিত হয়েছেন৷

এছাড়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আরটিভির সিনিয়র প্রেজেন্টার পারভীন মিতু নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিটিভির সাবেক প্রেজেন্টার সাঈদা আহমেদ এবং আরটিভির সিনিয়র প্রেজেন্টার ফারজানা তানি।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব কাউসার মাহমুদ। কমিশনের অন্য সদস্যরা ছিলেন একুশে টেলিভিশনের সাবেক সিনিয়র সংবাদ উপস্থাপক তাহজিন রহমান, বৈশাখী টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক লতিফুল মতিন মিঠু, বৈশাখী টেলিভিশনের সাবো সিনিয়র সংবাদ উপস্থাপক লাবণ্য হাসান এবং চ্যানেল আইয়ের সিনিয়র সংবাদ উপস্থাপক আহমেদ মেহেদী হাসান।

উল্লেখ্য, ২০১১ সালে যাত্রা শুরু করে এনবিএ। প্রতিষ্ঠার পর থেকে সংবাদ উপস্থাপকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। পাশাপাশি শিশু, বন্যাদুর্গত ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায়ও বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছে এনবিএ।

বিষয়:এনবিএ প্রেসিডেন্ট সংবাদ উপস্থাপক সাধারণ সম্পাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…