চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে মোটরশ্রমিকদের দ্বন্দ্বে ভাংচুর-সংঘর্ষে বহু আহত

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
১১:৩৬ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০২৩
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে ভাংচুরের পর ক্ষতিগ্রস্ত ভবনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরশ্রমিক ইউনিয়নের প্রভাব বিস্তারের ঘটনা নিয়ে বর্তমান ও সাবেক সভাপতির সমর্থকদের মধ্যে ৩ ঘন্টাব্যপী দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে অর্ধশতাধিক বসতবাড়ী, দোকানপাট ভাংচুর করা হয়।

গতকাল বুধবার (১২ জুলাই) গোপালগঞ্জের হরিদাসপুর ও ফকিরকান্দির মাঝখানে একটি মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হওয়া সংঘর্ষ রাত ৯টার দিকে শেষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাবেদ মাসুদ আমাদের জানিয়েছেন, গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি বুলবুল ও সাবেক সভাপতি জাসু শেখের সঙ্গে মোটর শ্রমিকদের নানান বিষয় নিয়ে অনেক বছর ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার জাসুর লোকজন বুলবুলের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Banglabid

এ ঘটনায় গুরুতর আহত ৮ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা পযন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও উভয়গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাংচুরসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT