গাজার রাফায় ত্রাণ নেয়ার সময় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। পৃথক দুটি জায়গায় চালানো হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত ও ১৫৩ জন আহত হয়েছেন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরা জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে গাজায় জেনারেটরের জ্বালানি সরবরাহ করা না হলে হাসপাতালগুলো কবরস্থানে পরিণত হবে।
গত অক্টোবরে গাজায় চালানো হামলায় নিহত হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। গত ২৭মে থেকে এপর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ১২০ জনের বেশি।
তারা বলছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের নিচে একটি ভূগর্ভস্থ পথে সিনওয়ারের মৃতদেহ পাওয়া গেছে। এদিকে, ফিলিস্তিনের জন্য জাহাজে করে ত্রাণ নিয়ে আসছেন ১২ জন অধিকারকর্মী।
তবে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জাহাজটি আটকে দেয়ার নির্দেশ দিয়েছেন।







