শিক্ষা

১০ দফা দাবিতে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের একাধিক হলে তালা

বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তালা ঝুলছে, শিক্ষার্থীদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে তালা ঝুলছে, শিক্ষার্থীদের দাবির সমর্থনে banner দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবাসিক হলে খাদ্য, নিরাপদ পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাসহ ১০ দফা দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল এবং শেখ রাসেল হলে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার ২৭ জানুয়ারি বিকেলে প্রথমে শেখ রাসেল হলে এবং সন্ধ্যায় বঙ্গবন্ধু হলে তালা দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, তাদের হলে পর্যাপ্ত পানি সরবরাহ নেই। নেই কোন ইন্টারনেট ব্যবস্থা। আবাসিক শিক্ষার্থীদের বাইরে থেকে খাবার কিনে খেতে হয়। একারণে তারা এসব বিষয়ে কর্তৃপক্ষের সাথে কয়েক দফা মিটিং করার পরও এর কোন সমাধান হয়নি। তাই তারা এই দু’হলে তালা দিয়েছে। দুই হলের মোট ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

দাবি আদায়ের লক্ষ্যে দু’হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছে। বঙ্গবন্ধু হলে ৪০০ এবং শেখ রাসেল হলে ৫৫০ জন শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।

বিষয়:টাঙ্গাইল বঙ্গবন্ধু হল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…