রাজনীতি

সরকারের অনেক উপদেষ্টা বিএনপি বিদ্বেষী: রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুহুল কবির রিজভী একটি অফিসে সংবাদ সম্মেলন করছেন, পাশে তার সমর্থকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এই সরকারের অনেক উপদেষ্টা প্রচণ্ডভাবে বিএনপি বিদ্বেষী বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার ৯ জুন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দুই একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে। তিনি দাবি করেন, একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে।

এসময় সরকারের ওপর কেউ কেউ প্রভাব বিস্তার করছে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। কোরবানি পশুর চামড়ার ন্যায্য দাম থেকে চামড়া বিক্রেতারা বঞ্চিত হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:বিএনপি রুহুল কবির রিজভী সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…