চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন কিংবদন্তী অভিনেতা মনোজ কুমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

বলিউডের প্রবীণ অভিনেতা ও পরিচালক মনোজ কুমার আর নেই। শুক্রবার (৪ এপ্রিল) মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।

বিবিসি জানায়, মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোজ কুমার মারা যান। বার্ধক্যজনিত সমস্যায় মৃত্যু হয়েছে তার।

ভারতীয় সংবাদ সংস্থাকে মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামী বলেন, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন।

দেশপ্রেমমূলক চলচ্চিত্রের জন্য পরিচিত মনোজ কুমার ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে জনপ্রিয়তার শিখরে পৌঁছান।

পাঞ্জাব রাজ্যে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করা মনোজ কুমার। প্রকৃত নাম ছিল হরিকৃষণ গোস্বামী। তিনি ‘শহীদ’, ‘রুটি কাপড়া ঔর মাকান’ এবং ‘ক্রান্তি’সহ একাধিক চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্র শিল্পে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন।

দেশপ্রেমে ভরপুর তার চলচ্চিত্রগুলো সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করে। তিনি বহু পুরস্কারে ভূষিত হন, যার মধ্যে রয়েছে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’।

Reneta

চলচ্চিত্রে অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-ও লাভ করেন।

তার মৃত্যুতে ভারতসহ বলিউড সিনেমাপ্রেমীরা শোকাচ্ছন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে “ভারতীয় সিনেমার প্রতীক” বলে উল্লেখ করেন। তিনি ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) এক পোস্টে লেখেন, “মনোজজীর কাজ দেশপ্রেমের চেতনাকে জাগিয়ে তুলেছিল এবং তা ভবিষ্যত প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।”

চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত বলেন, তার মৃত্যু “চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি” এবং “পুরো ইন্ডাস্ট্রি তাকে মিস করবে”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডমনোজ কুমারমোদিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শ্রীমঙ্গেলের সঞ্জয় দেব

জুন ১৪, ২০২৬

প্রস্তাবিত বাজেট কোন দল বা গোষ্ঠির জন্য নয়: অর্থমন্ত্রী

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, চিরকুট উদ্ধার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বন্য বানরের উপস্থিতি, আতঙ্কের মাঝেও গড়ে উঠেছে মানবিক সখ্যতা

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে ঘাস সংগ্রহে থাকা বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT