চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক-ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বাধীন তদন্ত কমিটি অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছিল। এবার মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি। ফলে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত করা হবে না জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে।

রোববার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিসিবি বলেছে, ‘সাবেক অধিনায়ক জাহানারা আলমের দায়ের করা অভিযোগ তদন্ত করার জন্য বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিটির অনুসন্ধানের ভিত্তিতে সাবেক ক্রিকেটার মনজুরুল ইসলামকে বিসিবি আওতাধীন সকল ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরি এবং ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করছে এবং প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় বিবেচিত অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

এর আগে জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। পরে লিখিতভাবে বিসিবিতেও অভিযোগ করেন তিনি। জাহানারার অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি।

কয়েক দফা সময় বাড়ানোর পর গত ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জাহানারার অভিযোগ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় স্বাধীন অনুসন্ধান কমিটি। দুদিন পর ৪ ফেব্রুয়ারি বিবৃতিতে বিসিবি জানায়, ৪টি অভিযোগের মধ্যে দুইটির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির করা সুপারিশের ভিত্তিতেই আজ ভার্চ্যুয়াল বোর্ড সভায় মঞ্জুরুলকে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে কোনোভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরি করা মঞ্জুরুল অবশ্য গত বছরের ৩০ জুনের পর থেকেই বিসিবির কোনো দায়িত্বে নেই।

ট্যাগ: জাহানারাবিসিবিমঞ্জুরুললিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ফ্যামিলি কার্ডের আবেদন করবেন যেভাবে

পরবর্তী

যুক্তরাষ্ট্রের ফুটবলে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

পরবর্তী
মেসি গোল করে উল্লাস করছেন, ফুটবল মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

দুই ভেন্যুতে গড়াবে মেয়েদের বিপিএল

সর্বশেষ

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT