চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যোগ করা সময়ে ব্রুনোর গোল, মৌসুমে প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যাচে ব্রুনোর গোলের উদযাপন, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মিনিটের গোলে জয়, ব্রুনো ফের্নান্দেজ

অসাধারণ এক প্রত্যাবর্তন দেখাল ম্যানচেসটার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়া ইউনাইটেড ৯০ মিনিট পর্যন্ত ছিল সমতায়। শেষ মূহুর্তে ভাগ্য বদলে যায় রুবেন আমোরিমের শিষ্যদের। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে জয় ছিনিয়ে আনেন ব্রুনো ফের্নান্দেজ। প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে বার্নলির সাথে লড়াই করে পূর্ণাঙ্গ পয়েন্ট আদায় করে নিয়েছে রেড ডেভিলসরা।

শনিবার ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয় বার্নলির বিপক্ষে নামে ইউনাইটেড। আমোরিমের দল জয়ের লক্ষ্যে নামলেও ২-২ গোলে সমতায় থাকে পুরো ৯০ মিনিট। যোগ করা সময়ে ভিএআরের সাহায্যে বার্নলির ফাউল নিশ্চিত হলে পেনাল্টি পায় ইউনাইটেড। সেখানে থেকে গোলে করে ৩-২তে ম্যাচ শেষ করে স্বাগতিক দল। ইউনাইটেডের হয়ে গোল করেন ব্রায়ান এমবেউমো ও ফের্নান্দেজ এবং অন্য গোলটি আসে প্রতিপক্ষের জশ কুলেনের থেকে। বার্নলির হয়ে গোল দুটি করে লাইল ফস্টার এবং জাইডন অ্যান্থোনি।

ম্যাচের শুরুতে ফ্রি কিক পায় ইউনাইটেড, সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ক্যাসেমিরো। পরবর্তীতে তিনি চোট পেলে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ম্যাচে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুদল। ২৭ মিনিটে ক্যাসেমিরোর হেড শট গোলপোস্টে লেগে ফিরলে বার্নলির জশ কুলেনের মাথায় লেগে সফরকারীদের জালে জড়ায়। ১-০তে এগিয়ে বিরতিতে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে শুরুর ১০ মিনিটে ফস্টারের গোলে সমতায় ফেরে বার্নলি। মিনিট দুয়েক পর এমবেউমোর গোলে ফের লিড পায় ম্যনচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৬৬ মিনিটে অ্যান্থোনির গোলে আবারও সমতায় ফেরে বার্নলি। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আমাদ দিয়েলোকে ফাউল করেন অ্যান্থোনি। ভিআরের সাহায্য়ে স্বাগতিকদের পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে গোল আদায় করে রেড ডেভিলসদের জয়ের আনন্দে ভাসান ফের্নান্দেজ।

দিনের অন্য ম্যাচে, ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি ২-০ গোলে হারিয়েছে ফুলহামকে। আরেক ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হারেছে টটেনহ্যাম।

ট্যাগ: বার্নলিব্রুনো ফের্নান্দেসম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমনকে প্রশংসায় ভাসালেন লিটন

পরবর্তী

মালদ্বীপের পর্যটন শিল্পের জনক এমইউ মানিক মারা গেছেন

পরবর্তী
প্রয়াত এমইউ মানিকের ছবি, মালদ্বীপের পর্যটন শিল্পের পেছনের ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের পর্যটন শিল্পের জনক এমইউ মানিক মারা গেছেন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রুলস-রেগুলেশনস করাই হয় দুর্নীতি জিইয়ে রাখতে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

সর্বশেষ

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT