চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডের কপাল পোড়াল ভিএআর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ০৫, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গোলশূন্য ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচ। নির্ধারিত সময়ে মেলেনি গোলের দেখা। যোগ করা সময়ে ঘটল নাটক। নিজেদের ডি-বক্সে লুক শ’র হাতে লাগল বল। ভিএআরের শরণাপন্ন হয়ে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যোগ করা সময়ের নবম মিনিটে স্পটকিকে করেন লক্ষ্যভেদ। তাতে ব্রাইটনের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

হারের পরও ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের চারে আছে রেড ডেভিলরা। ৩৩ ম্যাচে দলটির পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউক্যাসল ইউনাইটেড। পঞ্চম স্থানে লিভারপুলের ৩৪ ম্যাচে পয়েন্ট ৫৯। ইউনাইটডকে হারানো ব্রাইটন ৩৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। সাতে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের ৩২ ম্যাচে পয়েন্ট ৫৪।

বৃহস্পতিবার রাতে হওয়া ম্যাচে ঘরের মাঠে ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে ব্রাইটন। ২২টি শটের ভেতর ছয়টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল। অতিথি দল মোট শট নিতে পারে ১৬টি, এর ভেতর পাঁচটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।

ম্যাচের পর ইউনাইটেড কোচ এরিক টেন হাগ বলেছেন, ‘প্রতিটি পরাজয় হতাশাজনক। শেষ সেকেন্ডে ম্যাচ হারা বিরক্তিকর। আমরা ভালো সুযোগ তৈরি করলেও মাঠের পারফরম্যান্স যথেষ্ট ছিলাম না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগব্রাইটনভিএআরম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT